অশোকনগরে লোনের দায়ে একই পরিবারের ৩ সদস্যের আত্মহত্যা, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর : আট বছরের কন্যা সন্তান সহ ঝুলন্ত দেহ উদ্ধার বাবা-মায়ের। একই ঘর থেকে তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গুমা নবপল্লী এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, দীপক রায় তার স্ত্রী পিউ রায়(Piu Roy) এবং আট বছরের কন্যা সন্তান মিষ্টিকে নিয়ে প্রায় পাঁচ বছর ধরে গুমা নবপল্লী এলাকায় ভাড়া থাকতেন। বিরা বালিশায় একটি ফ্লাই কারখানা কাজ করতেন দীপক রায়(Deepak Roy)। গতকাল রাতেও প্রতিবেশী এক ভাড়াটিয়াকে পাঁচটা নাগাদ ডেকে দিতে বলেছিলেন পিউ। সেইমত পাঁচটার সময় বারবার ডাকা সত্বেও কোন সাড়া মেলেনি।

সাড়ে পাঁচটা নাগাদ ঘরের ভিতরে বারবার ফোনে এলার্মও বেজেছে। ঘড়ির কাঁটায় বেলা বারোটা বাজার পরেও পাড়া প্রতিবেশীরা ডাকার পরেও কোন সারা না মেলায়। খবর দেওয়া হয় বাড়ির মালিককে তিনি প্রতিবেশীদের নিয়ে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন ভিতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে আট বছরের কন্যা সন্তান সহ স্বামী এবং স্ত্রী। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। এরপরে ঘটনাস্থলে আসে এসডিপিও হাবরা প্রসেনজিৎ দাস।, সি আই সন্দীপ ঘোষ, অশোকনগর থানা(Asoknagar P.S.) ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী।

তিনজনের দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অশোকনগর হাসপাতালে(Asoknagar Hospital)। এই মুহূর্তে গুমা নবপল্লি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি সুইসাইড(Suicide) নোট । পুলিশ সূত্রে জানা গিয়েছে,তাতে লেখা আছে আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ।আমরা আর লোনের বোঝা চালাতে পারছি না। তাই এই চরম পরিণতির পথ বেছে নেয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ