নিয়োগপত্র ছাড়াই বাম আমলে হয়েছিলেন সহকারী প্রধান শিক্ষিকা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাম আমল থেকেই যে নিয়োগে দুর্নীতি হয়েছে তাতেই পড়ল সিলমোহর।  গোঘাট হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা অনিতা  মন্ডলের নিয়োগই হল  প্রমাণ। স্কুল শিক্ষা দফতর নির্দেশে জরুরি ভিত্তিতে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগপত্র নিয়ে  নড়েচড়ে বসতেই  উঠে এল অনিতা মন্ডলের নিয়োগের তথ্য।

দেখা গিয়েছে বিদ্যালয়ের রেজুলেশনের বইতে উল্লেখিত হাইকোর্টের নির্দেশে ১৯৯৭ সালে ভূগোল  বিষয়ের জন্য সহকারী শিক্ষিকা হিসাবে নিয়োগ হয়েছেন অনিতা । এরপর তিনি গোঘাট হাই স্কুলে প্রধান শিক্ষিকা হয়েছিলেন। পরিচালন সমিতির সভাপতি  জানান, ১৯৯৭ সালে যখন অনিতা  হাইকোর্টের নির্দেশে ইন্টারভিউয়ে বসেছিলেন এবং পরিচালন সমিতির প্যানেল অনুযায়ী শিক্ষিকা হিসাবে নিযুক্ত হয়েছেন। কিন্তু যখন তিনি গোঘাট হাইস্কুলে চাকরিতে জয়েন করেছিলেন সেই সময়  হাইকোর্টের নির্দেশে ইন্টারভিউ এর উপস্থিতির কপি জমা দিতে পারেননি । এখান থেকেই বোঝা যায় অনিতাদেবী নিয়োগপত্র ছাড়াই সহকারী শিক্ষিকা হয়েছেন।  জানা যায়, অনিতা মন্ডলের  দাদা স্বপন মন্ডল হলেন সিপিএমের দাপুটে নেতা। তিনি নিজেও একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক।

এই বেআইনির কথা সামনে আসতেই সরব হয়েছে তৃণমূল। তারা দাবি করেছে, স্বপনবাবু নিজের ক্ষমতা বলে দুই ছেলে, বোন অনিতা এবং ভাইকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। এখান থেকেই স্পষ্ট যে বাম আমলে চিরকুটের মাধ্যমে চাকরি হয়েছে। অনিতাই হলেন সেই ঘটনার জলন্ত উদাহরণ। এরজেরে বোঝাই যাচ্ছে সিপিএম কত বেকার যুবকদের চাকরি চুরি করেছে। ইতিমধ্যেই  শাসক দল এই ঘটনার নিয়ে তদন্তের দাবি তুলেছেন।

দেশের জাতীয় পতাকার জন্মদিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ

৫৪৫ শূন্যপদে নিয়োগ করছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্নাতক হলেই আবেদন করা যাবে

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন