অনুব্রতের শ্বাসকষ্টের সমস্যা দূর করতে বসল অত্যাধুনিক মেশিন

আজ ফের মেডিক্যাল বোর্ড বসেছিল বীরভূমের জেলা সভাপতির স্বাস্থ্য রিপোর্ট পর্যালোচনার জন্য। হার্ট ও লিভারের সমস্যা রয়েছে তাঁর। তবে কমেছে বুক ধড়ফড়।

Share:

নিজস্ব প্রতিবেদক: অবস্থা স্থিতিশীল তবে এখনও রয়েছে কিছু সমস্যা। মূল সমস্যা শ্বাস প্রশ্বাসে কষ্ট। আর তা দূর করতেই নাকে বসানো হল বিশেষ মেশিন। এদিকে অনুব্রতের শারীরিক অবস্থা কেমন তা জানতে চেয়েছিল সিবিআই। নতুন এই তথ্য সহ তার জবাব দেওয়া হয়েছে সিবিআইকে।

এসএসকেএম (SSKM) হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অ্যাবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া রোগে আক্রান্ত অনুব্রত। মানে অক্সিজেনের অভাবে দমবন্ধ হয়ে যেতে পারে। জানানো হয়েছে, এই রোগ যাদের থাকে তাদের অনেকেই মুখ হা করে ঘুমোয়। এক্ষেত্রে শ্বাসনালই সরু হয়ে যাওয়ার ভয় থাকে। শ্বাসনালী সরু হয়ে গেলে অক্সিজেন কম পৌঁছায় দেহে। যার ফলে দমবন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে। তাই অনুব্রতের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে নাকে বসানো হয়েছে বিশেষ মেশিন। একে অটো সি প্যাপ বলা হয়।

জানা গিয়েছে, আজ ফের মেডিক্যাল বোর্ড বসেছিল বীরভূমের জেলা সভাপতির স্বাস্থ্য রিপোর্ট পর্যালোচনার জন্য। হার্ট ও লিভারের সমস্যা রয়েছে তাঁর। তবে কমেছে বুক ধড়ফড়। আরও জানা গিয়েছে, বিশেষ এই মেশিন বসানোর ফলে কমবে ডায়াবেটিস, ধড়ফড় ভাব। স্বাভাবিক থাকবে রক্তে অক্সিজেনের পরিমাণ। রাতে না ঘুমানোর ফলে দিনে ঝিমোচ্ছিলেন অনুব্রত। সেই নির্ঘুম অবস্থা বা ঝিমুনিও থাকবে না আর। গত ২ দিন তাঁকে অক্সিজেন দিতে হয়েছে কিন্তু তারও  আর প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রের খবর, আপাতত বাইরে থেকে আনা খাবার খেতে পারছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।

অনুব্রতের শরীর কেমন আছে, তা জানতে চেয়েছিলেন সিবিআই (CBI) আধিকারিকরা। সেই তথ্য  জানানো হয়েছিল এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে। পাশাপাশি বিশেষ এই যন্ত্র বসানোর কথাও জানানো হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ