বাগুইআটির সন্তোষপল্লীর পুকুর ভরাট রুখে দিলেন কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগুইআটি: উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বাগুইআটির (Baguihati) অশ্বিনীনগর সংলগ্ন সন্তোষপল্লী (Santoshpally) এলাকায় পুকুর ভরাট রুখে দিলেন বিধাননগর পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ। পুকুর ভরাট রুখতে সোমবার তিনি বিধাননগর পুর নিগমের মেয়র, বিধাননগর পুলিশ কমিশনার, বাগুইআটি থানা সহ একাধিক জায়গায় চিঠি দিয়ে অভিযোগ জানান ।

আজ মঙ্গলবার বিধাননগর ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রসেনজিৎ নাগের উদ্যোগে এবং বিধাননগর পুর নিগম এর পক্ষ থেকে আবর্জনা ভর্তি পুকুর খনন ও পরিষ্কারের কাজ শুরু হয়। মঙ্গলবার টেলিফোনে এই মুহূর্তকে প্রতিক্রিয়া দিতে গিয়ে কাউন্সিলর প্রসেনজিৎ নাগ বলেন, অতি শীঘ্রই আগের অবস্থায় ওই জলাশয়টিকে ফিরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় তৃণমূলের (TMC) কাউন্সিলর দাবি করেন, যে সন্তোষ পল্লীতে আবর্জনা ফেলে এই পুকুরটি ভরাট করছিল সে পালিয়ে গিয়েছে। প্রায়সই দেখা যায় পুকুর ভরাটের নানা অভিযোগ স্থানীয় মানুষজন প্রশাসনের কাছে করে থাকে। কিন্তু ধীরে ধীরে আবর্জনা ফেলে একটি আস্ত পুকুরকে বুঝিয়ে ফেলার ঘটনায় শাসকদলের কাউন্সিলর এর রুখে দাঁড়ানোর ভূমিকাকে সকলেই প্রশংসা করেছেন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে কোন জলাশয় কে বোঝানো আইনত অপরাধ। এর আগে সোনারপুর পৌরসভা (Sonarpur Municipality) সহ বজবজ এলাকাতে জলাশয় বোঝানোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা যায় শাসকদলের নেতাদের। এবার বিধাননগর কর্পোরেশনের (Bidhannagar Corporation) কুড়ি নম্বর ওয়ার্ডে ঘটলো বেআইনি পুকুর বোঝানোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘটনা।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক