ঠাকুর দেখানোর অছিলায় নবমী নিশিতে প্রেমিকাকে গণধর্ষণ, গ্রেফতার প্রেমিক-সহ ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: দেবীপক্ষেই প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রেমিক-সহ তিন যুবক। নবমীতে ঠাকুর দেখার নাম করে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর থানা এলাকায়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, নির্যাতিতার সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল। বুধবার নবমীর রাতে প্রেমিকাকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার কথা হয় ওই যুবকের। ফোন করে নির্যাতিতাকে ডেকে পাঠায়। বিশ্বাস করে প্রেমিকের কথা চলেও আসে প্রেমিকা।  অভিযুক্ত যুবকের সঙ্গে আরও ২ বন্ধু ছিল। তিন যুবক একটি মোটরবাইকে চড়ে এলাকার প্রতিমা দর্শন করে। এর পরে ভাগীরথীর পাড় লাগোয়া একটি ইটভাটায় নিয়ে গিয়ে প্রেমিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তিন যুবকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ উঠেছে। ইটভাটায় ২জন ট্রাক্টর চালক আসলে তাদের দেখে পালিয়ে যায় অভিযুক্তরা। ওই ২ ট্রাক্টর চালক নির্যাতিতাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। নির্যাতিতার বাড়িতেও খবর দেওয়া হয়। তাঁর পরিবারের পক্ষ থেকে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তদন্তে নেমে অভিযুক্ত ৩ যুবককে গ্রেপতার করেছে বহরমপুর থানার পুলিশ। তাঁরা জানিয়েছেন, নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে ৩ যুবককে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বহরমপুরে এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। তাতে ধর্ষণের প্রমাণ মিলেছে। অভিযুক্তদের পরিবারকেও ডেকে কথা বলেছে পুলিশ।

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো