এই মুহূর্তে

বনগাঁতে লরির চাকায় পিষে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত স্ত্রী ,আহত স্বামী

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বাইক দুর্ঘটনায় মৃত স্ত্রী ।গুরুতর আহত স্বামী , প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল পরিবার । মঙ্গলবার সকালে বনগাঁ(Banga) ছয়ঘড়িয়া সেন্ট জোসেফ স্কুলে ছেলেকে দিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন বনগাঁ শিমুলতলার বাসিন্দা সৌমেন পাল ও শ্রাবণী পাল । সেই সময় ছয়ঘড়িয়া এলাকায় যশোর রোডের উপরে পিছন থেকে আসা লরি পিষে দিল স্ত্রী শ্রাবণী পালকে । গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি স্বামী সৌমেন পাল । এই ঘটনা নিয়ে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ।

পরিবারের দাবি এর আগেও একাধিকবার বনগাঁ এই এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অনেকের। কিন্তু হুঁশ নেই প্রশাসনের। এদিকে গারুলিয়া পৌরসভার অন্তর্গত ডানবার কটন মিল ১৯৮৭ সাল থেকে বন্ধ হয়ে রয়েছে। কিন্তু এই মিলের কুলি লাইনে বসবাস করে ৪০০ টি পরিবার। মিল বন্ধ হয়ে যাওয়ার ফলে ওখানে বাস করার মত এই শ্রমিক পরিবার গুলির হাতে ছিল না কোন বৈধ কাগজ পত্র। ফলে এই পরিবার গুলির সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো।

শ্রমিক পরিবার গুলির এই দীর্ঘ দিনের সমস্যা গারুলিয়া পৌর কর্তৃপক্ষের নজরে আসলে পৌর সভার পক্ষ থেকে এই শ্রমিক পরিবার গুলির হাতে মিউটেশনের কাগজ পত্র তুলে দেওয়ার চিন্তা ভাবনা আসে। সেই চিন্তা ভাবনা অবশেষে বাস্তবায়িত হতে শুরু করেছে। পৌর সভার তরফ থেকে এই কুলি লাইনে ৪০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হল মিউটেশনের কাগজ। এর আগে ২৫ জনের হাতে তুলে দেওয়া হয়েছিল মিউটেশনের কাগজ। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গারুলিয়া পৌরসভার (Garulia Municipality)পৌরপ্রধান রমেন দাস, উপ পৌর প্রধান অশোক সিং ও ৫ নম্বর ওয়ার্ডের পৌর পিতা গৌতম বসু এই কাগজ পত্র তুলে দেন শ্রমিক পরিবারে হাতে।

Published by:

Share Link:

More Releted News:

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

সকাল থেকে শুরু দুর্যোগ! একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ