মুছে গেল সীমান্ত রেখার বিভাজন, বাংলাদেশের শিল্পীর হাতে সাজছে এপার বাংলার মণ্ডপ

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছর হাসিনার সরকারের পতনের পর থেকেই ভারত-বাংলাদেশের সম্পর্কে চিড় ধরেছে। গঙ্গা-যমুনা দিয়ে বয়ে গিয়েছে বহু জল গড়িয়ে গিয়েছে। যাতায়াতও কমেছে দুই দেশের মধ্যে। তবে দুর্গা পুজোই এবার মিলিয়ে দিল দিল দেশকে। বাংলাদেশের এক শিল্পী এবার এপার বাংলায় সাজাচ্ছেন দুর্গাপুজোর প্যান্ডেল। ৭৫তম বর্ষে পা দিয়েছে হুগলির চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজো। সেই পুজোর মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার শিল্পী দীপু মণ্ডল।

চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের এবারের থিম মহেঞ্জোদারো। পুজোর মণ্ডপসজ্জার অংশ হিসেবে সেই সভতার সময়ের বাড়ি-ঘর, রাস্তা তৈরি হচ্ছে। মণ্ডপ তৈরি হচ্ছে সিমেন্ট, বালি, ভাঙা ইট ও চট দিয়ে। সেই থিমকেই হাতের নিপুণ কাজের ছোঁয়ায় সাজিয়ে তুলছেন বাংলাদেশের শিল্পী দীপু। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর প্রশান্ত দাশগুপ্ত কলেজের অধ্যাপক রঙ্গজীব রায়ের সঙ্গেই ফেসবুকে প্রথম আলাপ দীপু মণ্ডলের। বাংলার অধ্যাপক দীপুর কাজ দেখে আপ্লুত হয়ে এপার বাংলায় প্যান্ডেলের কাজ করতে তাকে আমন্ত্রণ জানায়। দীপু ভারতে এসে এই মণ্ডপ সজ্জা প্রসঙ্গে জানিয়েছেন, তিনি দুবার এদেশে এসেছেন। শুধু হুগলির আজাদ হিন্দ ক্লাব নয় দীপুর হাতে রয়েছে এপার বাংলার আরও দু’টি প্যান্ডলের কাজ। তিনি জানিয়েছেন বাংলার অনেক আর্টিস্টের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছেন যা পরবর্তীতে কাজে লাগাতে চান। এপার বাংলায় কাজে এসে তাঁর ভালো লাগছে বলেও উল্লেখ করেছে দীপু।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দীপু জানিয়েছেন তিনি সাতক্ষীরার যে জায়গায় থাকেন সেখানে দুই দেশের সম্পর্কের উত্তাপের আঁচ পড়েনি। ছ’মাসের ওয়ার্কিং ভিসা নিয়ে তিনি এসেছেন কাজে। পঞ্চমীর দিন কাজ শেষ করে বাংলাদেশ ফিরে যাবেন। দীপু বলেছেন অনেকের মত প্রথাগত আর্টের ট্রেনিং তাঁর নেই। নিজের চেষ্টাতেই এই ধরনের কাজ শুরু করেন ছোট থেকে। বাংলাদেশেও ছোটখাটো কিছু কাজ করেছেন বলেও জানিয়েছেন। ভারতে এসে কাজ করতে গর্ব হচ্ছে বলেই জানিয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার শিল্পী। দীপু মণ্ডল শুধু দুর্গা পুজো নয় জগদ্ধাত্রী পুজোর সময়েও তিনি এদেশে এসে কাজ করেন।

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির