তান্ত্রিকের কথায় স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে গেল যুবক! ‘খুন’ বাবাও, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজোর আনন্দের মধ্যেই নৃশংস হত্যাকাণ্ড  বাঁকুড়ার সোনামুখীতে। মহাষ্টমীর রাতে নিজের স্ত্রীকে খুন করে তাঁর কাটা মুণ্ডু মন্দিরে রেখে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু স্ত্রীই নন, ওই যুবকের বাবাকেও খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে সোনামুখীর মানা চর এলাকায়। প্রাথমিকভাবে এই জোড়া খুনের নেপথ্যে তন্ত্রসাধনা ও বশীকরণের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার, ১৯ অক্টোবর রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মঙ্গল চৌধুরী। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে প্রথমে নিজের ৩৯ বছর বয়সি স্ত্রী রুম্পাকে খুন করেন তিনি। এরপর স্ত্রীর মুণ্ডু কেটে নিয়ে মন্দিরে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পরে বাড়ির উঠোন থেকে উদ্ধার হয় তাঁর বাবা, ৬০ বছর বয়সি রাজেন্দ্র চৌধুরীর দেহ। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত যুবক ধারালো অস্ত্র নিয়ে এলাকার মানুষকে তাড়া করেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুনঃ নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্ত ও তাঁর স্ত্রী পুজোপাঠ করতেন। সেই সূত্র ধরেই তন্ত্রসাধনার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে পারিবারিক অশান্তি থেকে এই হত্যাকাণ্ড কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। একই পরিবারের দু’জনের মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা জানতে তদন্ত চলছে। 

‘ক্ষমা চান, নিজের প্রাণ বাঁচান,’ টাইগার শ্রফের গাড়িতে হামলার পর সলমনকে বার্তা বিষ্ণোই গোষ্ঠীর

১০০০ কিমি হেঁটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ ভক্তের, হার্দিকের আচরণে মুগ্ধ নেটপাড়া

নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

চোরবাগানের ঘটনায় আজ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা