Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বরানগরে পুকুর ভরাট করে বাড়ি তৈরি অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, বরাহনগর: বেআইনিভাবে মাটি ফেলে পুকুর ভরাট করে বাড়ি করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য বরানগর নিরঞ্জন সেন নগর এলাকায়।স্থানীয় সূত্রে খবর, বরানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নিরঞ্জন সেন নগর এলাকায় প্রকাশ্যে মাটি দিয়ে পুকুর ভরাট করে বাড়ি করার অভিযোগ উঠল অনুপ বেরা নামে এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে পুকুর ভরাটের তিনি একজন বিজেপি কর্মী মাত্র, নেতা নন।

অবৈধভাবে পুকুর ভরাট প্রসঙ্গে বরানগর পৌরসভার(Baranagar Municipality) পুর পারিষদ সদস্য অঞ্জন পাল বলেন, বরানগর পৌরসভা অঞ্চলে কোথাও পুকুর ভরাট করে কোন কাজ করা যাবে না, পৌরসভা কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।অপরদিকে পুকুর ভরাটের ঘটনায় বিজেপি নেতা অনুপ বেরা প্রসঙ্গে বিজেপির মধ্যেই ভিন্ন সুর দেখা গেল, কলকাতা উত্তর শহরতলীর বিজেপির সম্পাদক রঘুনাথ মন্ডল বলেন, অনুপ বেরা বিজেপির একজন সমর্থক, তাকে মিথ্যে বদনাম দিয়ে স্থানীয় কাউন্সিলর উষা বেরা ফাঁসানোর চেষ্টা করছে।

ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর পৌরসভা। স্থানীয় বরানগর থানাতে(Baranagar P.S.) অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।যিনি নিরঞ্জন সেননগরে পুকুর ভরাট করে বাড়ি করছেন সেই অনুপ বেরাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, তাকে সম্প্রতি দলিল দেওয়া হয়েছে। তবে পুকুর ভরাট করে বাড়ি তৈরির কোন বৈধ অনুমতি তার কাছে নেই। তারপরেও তিনি এই কাজ কেন করছিলেন? সেই প্রশ্নের সঠিক কোন জবাব তিনি দিতে পারেননি ।সংবাদ মাধ্যমের সামনে বিজেপি(BJP) কর্মী অনুপ বেরা তিনি যে বেআইনি কাজ করছেন তা কার্যত স্বীকার করে নেন।

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন