পদত্যাগ না করায় বারাসতে দুই মহিলা কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে ডিম-পাথর হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি: বারাসতে পরপর দুই মহিলা কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ৪ ও ১১ নম্বর ওয়ার্ডের দুই জনপ্রতিনিধির বাড়ি লক্ষ্য করে ডিম, ইট ও পাথর ছোড়া হয়েছে বলা অভিযোগ। ঘটনার জেরে নিওরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুই কাউন্সিলর। তাঁদের দাবি, এই হামলার সঙ্গে এলাকার বাসিন্দাদের কোনও যোগ নেই, বহিরাগতরাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিস জানান, তাঁর বাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। পাশাপাশি ইটও ছুড়ে মারা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। তন্নিষ্ঠার দাবি, স্থানীয় কেউ নয়, বাইরের লোকজনই এই হামলা চালিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, পদত্যাগ না করায় তাঁকে পরোক্ষভাবে চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁর কথায় ইস্তফা দেওয়ার জন্যই এই ধরনের ভয় দেখানোর কৌশল নেওয়া হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: রথযাত্রায় বিশেষ ঘোষণা রাজ্যের, ঐতিহ্যবাহী কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেবে নবান্ন

একই ধরনের অভিযোগ উঠেছে বারাসত পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দাসের ক্ষেত্রেও। তাঁর অভিযোগ, বাড়িতে বড় বড় পাথর ছুড়ে মারা হয়, যার জেরে জানলার কাচ ভেঙে যায়। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়, সেই সময় বাড়িতে তাঁর অসুস্থ শাশুড়ির থাকার কথা ছিল। শিল্পী দাস জানান, যে ঘরে তাঁর শাশুড়ি থাকেন, সেই ঘর লক্ষ্য করেই পাথর ছোড়া হয়েছিল। সৌভাগ্যবশত ওই সময়ে তিনি সেখানে ছিলেন না। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন কাউন্সিলর। তাঁর দাবি, হামলাকারীরা এলাকার বাসিন্দা নয়, বাইরের লোকজনই এই ঘটনা ঘটিয়েছে। উল্লেখ্য, কয়েক দিন আগেই বারাসত পুরসভার চেয়ারম্যান, উপ-চেয়ারম্যান-সহ মোট আটজন কাউন্সিলর পদত্যাগ করেছিলেন। তাঁদের দাবি ছিল, বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। সেই কারণ দেখিয়েই তাঁরা মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র জমা দেন।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক