বর্ধমান থানা চুরি যাওয়া ১৫টি মোবাইল উদ্ধার করল , ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: ফের বর্ধমান থানার বড়সড়ো সাফল‍্য । ছিনতাই করা ১৫টি মোবাইলফোন উদ্ধার করল বর্ধমান থানা।প্রসঙ্গত উল্লেখ‍্য, গত ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন বর্ধমান শহরের শাঁখারী পুকুর এলাকায় জিলাপি বাগানের বাসিন্দা কলেজ ছাত্রী আঁখি মন্ডল টোটো করে যাচ্ছিলেন ঠিক সেই সময় এক যুবক বাইক নিয়ে চলন্ত টোটোতে(TOTO) বসে থাকা ওই কলেজ ছাত্রীর হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর পরিবার। তড়িঘড়ি এই ঘটনার তদন্তের নামে বর্ধমান থানার পুলিশ।

ওই এলাকার নিকটবর্তী সিসিটিভি(CCTV) ফুটেজ এবং স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসাবাদ করে বর্ধমানের কাঞ্চননগরের বাসিন্দা রাজেশ রায় নামে এক মোবাইল ছিনতাইকারীর হদিস পায় পুলিশ। এই যুবকের প্রধান কাজ হল রাস্তায় যে সমস্ত মানুষজন কানে ফোন নিয়ে চলাচল করে তাদের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চলন্ত বাইকে করে চম্পট দেওয়া। এই মোবাইল ছিনতাইকারী রাজেশ রায় সমস্ত মোবাইল যে ব্যক্তিকে বিক্রি করতো তার নাম বাবলু চৌধুরী । তিনি বর্ধমানের বেলকাশের বাসিন্দা। এদের দুজনকেই গ্রেফতার করে তাদের কাছ থেকে ১৫ টি মোবাইল ফোন উদ্ধার করে বর্ধমান থানার (Bardhaman P.S.)পুলিশ।

তাদেরকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। এই বিষয়ে ডিএসপি টু রাকেশ কুমার চৌধুরী জানান,গত ৫ সেপ্টেম্বর একটি অভিযোগ জমা পড়ে বর্ধমান থানায়, বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে এক কলেজ ছাত্রীর মোবাইল ছিনতাই হয়। সেই ঘটনার তদন্ত নেমে এলাকার সিসিটিভি ফুটেজ স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসাবাদ এবং গোপন সূত্রে খবর পেয়ে প্রধান অভিযুক্ত মোবাইল ছিনতাইকারী বর্ধমান শহরের কাঞ্চননগরের বাসিন্দা রাজেশ রায় এবং এই সমস্ত মোবাইলগুলি(Mobile Phones) যাকে বিক্রি করতো বেলকাশের বাসিন্দা বাবলু চৌধুরী এই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ১৫ টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এদের কাছ থেকে একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। দুজনকে বর্ধমান আদালতে পাঠিয়ে ৭দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় । এর সঙ্গে আর কারা কারা জড়িত পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা সম্ভব হবে বলে মনে করছে বর্ধমান থানা।

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের