পরকীয়াতে বাধা দেওয়ায় স্ত্রীকে খতম করতে ভাড়াটে খুনি আনার অপরাধে গ্রেপ্তার স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি ,বারুইপুর: স্বামীর পরকীয়া সম্পর্কতে বাধা দেওয়ায় স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সুপারি কিলার ভাড়া করে খুনের চেষ্টা। গ্রেপ্তার ২ । ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে(Baruipur)। পুলিশ সূত্রে খবর,স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সুপারি কিলার এনে খুনের চেষ্টা করে স্বামী ৷ পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার সুপারি কিলার ও অভিযুক্ত স্বামী ৷ ঘটনায় চাঞ্চল্য বারুইপুর থানা এলাকার বেলেগাছিতে ৷অভিযুক্ত স্বামী নুর হোসেন ফকির ৷ তার বাড়ি জীবনতলা থানা(Jibantala P.S.) এলাকায় ৷ তার সাথে আড়াইবছর আগে সন্তোষপুর এলাকার বাসিন্দা আসমিন বিবির বিয়ে হয় ৷

বিয়ের পর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে নুর ৷ স্বামীর প্রেমে বাধা দেয় আসমান বিবি ৷ এই নিয়ে শুরু হয় পারিবারিক অশান্তি ৷ ঘটনার সমস্যার সমাধানে আসমান বিবির দাদুর বাড়ি বারুইপুর থানা এলাকার বেলেগাছির নবপল্লীতে সালিশি সভা ডাকা হয় ৷ বন্ধু পরিচয় দিয়ে সেই সালিশি সভায় সুপারি কিলার নিয়ে যায় স্বামী ৷ চিৎপুর থানা(Chitpur P.S.) এলাকার বাসিন্দা সাহিল খান এলাকায় কুখ্যাত দুষ্কৄতি হিসেবে চিহ্নিত ৷ তাকে ভাড়া করে নিয়ে আসে নুর ৷ সোর্স মারফত জানতে পেরে সাহিল খানকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ ৷ গ্রেফতার করা হয় নুরকে ৷

তল্লাশি অভিযান চালিয়ে আসমিন বিবির দাদুর বাড়ির পেছনের পুকুর সংলগ্ন একটি গাছের ঝোপঝাড়ের মধ্যে থেকে থেকে গুলি ভর্তি বন্দুক উদ্ধার করে পুলিশ ৷ ঘটনায় মোট ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ অভিযুক্ত স্বামী নুর ও সাহিল খানকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ ৷ ধৃত ব্যক্তিদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃত দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী