বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় তদন্তে বড় অগ্রগতি। ঘটনার ৫৭ দিনের মাথায় আদালতে প্রায় ৭০০ পাতার চার্জশিট জমা দিল পুলিশ। চার্জশিটে মোট চারজনের নাম রয়েছে। তাদের মধ্যে এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের নামও রয়েছে। পুলিশের জমা দেওয়া চার্জশিটে ঘটনার সঙ্গে অভিযুক্তদের ভূমিকা এবং তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। নাবালিকার খুন ও ধর্ষণের ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট পেশ করাকে তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

ঘটনার পর থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছিল। তদন্তের অগ্রগতির দিকে নজর ছিল পুলিশ ও প্রশাসনের পাশাপাশি নাবালিকার পরিবারেরও। অবশেষে ঘটনার ৫৭ দিনের মাথায় চার অভিযুক্তের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট জমা দিল বারুইপুর পুলিশ। বারুইপুর থানার মামলা নম্বর ১৩৫০/২৬-এর ভিত্তিতে এই চার্জশিট দেওয়া হয়েছে। সিএস নম্বর ১৪০৮/২৬ অনুযায়ী, চার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ১৪০(৩), ৬৫(১), ৭০(২), ১০৩(১), ২৩৮ ও ৬১ নম্বর ধারা এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। ধর্ষণ ও খুনের পাশাপাশি নাবালিকার বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। তবে তদন্ত এখনও পুরোপুরি শেষ হয়নি। ফরেন্সিক, ব্যালিস্টিক এবং ফিঙ্গারপ্রিন্ট সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট এখনও তদন্তকারীদের হাতে আসেনি। ওই রিপোর্টগুলি পাওয়ার পর নতুন কোনও তথ্য সামনে এলে প্রয়োজন অনুযায়ী পুলিশ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারে।

আরও পড়ুন: ২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ঘটনার তদন্তের সময় ঘটনাস্থলে পুনর্নির্মাণের জন্য অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় পুলিশের এনকাউন্টারে প্রভাষ মণ্ডলের মৃত্যু হয়। ফলে চার্জশিটে তাঁর নাম থাকলেও তিনি আর জীবিত নেই। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পথেই তদন্তকারীরা চার্জশিট পেশ করেছেন। এদিকে, নিহত নাবালিকার পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছে রাজ্য সরকার। মৃত ছাত্রীর বাবাকে কারা দফতরে চাকরি দেওয়া হয়েছে এবং পরিবারকে আর্থিক সহায়তাও করা হয়েছে। মেয়েকে হারানোর পর তাঁর মানসিক অবস্থা এখনও স্বাভাবিক নয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। নাবালিকার দেহ উদ্ধারের পর বারুইপুর পুলিশ সুপারের দফতরে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছিলেন তিনি। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী অশান্তি এবং পুলিশের উপর হামলার মামলায় গ্রেফতার হওয়া সিপিএম নেতা লাহেক আলি আপাতত জামিন পেয়েছেন। অসুস্থ মায়ের চিকিৎসার কথা বিবেচনা করে কলকাতা হাইকোর্ট আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছে।

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

নেপাল বিপর্যয়ের ৮দিন পরেও নিখোঁজ মুকুলের পুত্রবধূ, DNA নমুনা পাঠানো হল হাসপাতালে

অনাস্থা ভোটে বনগাঁর কালুপুর পঞ্চায়েত দখল বিজেপির, নতুন প্রধান সৌমেন সরকার

৩,৭০০ টাকার ইলিশ কিনে ‘ভ্যানিশ’ মহিলা, মধ্যমগ্রামে অভিনব চুরিতে হতবাক মাছ ব্যবসায়ী

কৌশিকী অমাবস্যায় নিরাপত্তার চাদরে তারাপীঠ, এলাকাজুড়ে ড্রোন-সিসিটিভিতে নজরদারি

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?