পঞ্চায়েত নির্বাচনের আগে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার বাসন্তীতে

Share:

নিজস্ব প্রতিনিধি,বাসন্তী: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয়ে গিয়েছে ইতিমধ্যে। আগামী ৮ জুলাই সারা রাজ্যে এক দফাতে পঞ্চায়েত নির্বাচন হবে এমনটাই জানিয়েছে রাজ্যের নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বহু জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির ঘটনাও উঠে এসেছে। অবাক ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার(Basanti P.S.) অন্তর্গত কাঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক বোমা বাজির ঘটনা ঘটে।

সেই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। রবিবার সকাল থেকে থমথমে পরিস্থিতি বাসন্তীতে আতঙ্কিত হয়ে রয়েছে গ্রামবাসীরা। রবিবার বাসন্তীর একটি নির্মীয়মান বাড়ির পাশে ঝোঁপ থেকে উদ্ধার হয় একটি ব্যাগ। ব্যাগের মধ্যে উদ্ধার হয় ৬-৭ টি তাজা বোমা(Bomb) । ইতিমধ্যে বাসন্তী থানার পুলিশ ব্যাগটিকে ঘিরে রেখেছে এবং এলাকাবাসীদের নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ করেছে। কে বা কারা এই নির্মীয়মান বাড়ির পাশে ঝোঁপে বোমার ব্যাগ রেখে গিয়েছে তার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। গতকাল এলাকায় যে বোমাবাজির ঘটনা ঘটেছে তাও তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। এই বোমাবাজির ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের ছবি ধরা পড়েছে। এই বিষয়ে ভয়ে কেউ মুখ খুলতে চাইছে না।

তবে কি বিরোধীরা বারবার যেটা অভিযোগ করছে যে এলাকায় অশান্তি পাকানোর জন্য বহিরাগত দুষ্কৃতীরা এলাকায় বোমা মজুত করছে, সেই আশঙ্কা কি তবে সত্যি হলো। এমনই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও গোটা বিষয় তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান