বসিরহাটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ,হাসপাতালে রোগীদের লম্বা লাইন

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে ডেঙ্গুতে আক্রান্ত ৮ জন, হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি ২১ জন,বহি : বিভাগে রোগীদের লম্বা লাইন।বসিরহাট (Bashirhat)মহকুমায় বর্ষা শুরু হতেই জ্বরের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে চলেছে প্রতিদিন। ইতিমধ্যেই বাদুড়িয়ার রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ৭জন ও বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩ জন জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইতিমধ্যেই তাদের রক্তের নমুনা, লালা সংগ্রহ করে কলকাতা ট্রপিক্যাল ইনস্টিটিউটে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, হাড়োয়া গ্রামীণ হাসপাতালে বাইরে জ্বরে আক্রান্তদের লম্বা লাইন, লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফলত ডেঙ্গু নিয়ন্ত্রণে চিন্তার ভাঁজ পরেছে জেলা প্রশাসনের কর্তাদের কপালে। কেবলমাত্র বাদুড়িয়াতেই(Baduriya) ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮ জন। বর্ষার জল জমে আছে, পাশাপাশি নোংরা আবর্জনার স্তূপ তৈরি হয়েছে সর্বত্র।জমা জলে মশার লার্ভা তৈরি হচ্ছে, যার কারণে জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনুপম ভট্টাচার্য(Anupam Bhattacharya) বলেন, আক্রান্তদের মধ্যে বেশিরভাগ ছোট শিশু। ইতিমধ্যে গ্রামে গ্রামে স্বাস্থ্যকর্মীরা গিয়ে ডেঙ্গু সর্তকতা নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছে । জ্বরে আক্রান্ত রোগীদের যাতে কোন অসুবিধা না হয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন করছেন। আবার দ্রুত হাসপাতালে গিয়ে বিনামূল্যে রক্ত পরীক্ষা করানোর কথা বলছেন সাধারণ মানুষকে। সব মিলিয়ে বসিরহাটে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে ডেঙ্গু।

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

তেরঙ্গা গাউন পরে সমালোচনার মুখে ঊর্বশী, বিতর্ক তুঙ্গে উঠতেই কী সাফাই দিলেন নায়িকা?

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?