বসিরহাটে বামেদের এস পি অফিস ঘেরাওকে কেন্দ্র করে ধুন্ধুমার

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: বসিরহাটের পুলিশ সুপারের অফিস ঘেরাওকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড।সিপিআইএমের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে। গত ২৬ ফেব্রুয়ারি পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে পুলিশ সুপারের অফিসে গিয়েই অভিযোগ জানিয়েছিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জী। এসপি অফিসে তখন চার দিনের সময়সীমা বেঁধে দিয়ে এসেছিলেন ,দোষী পুলিশ অফিসারের শাস্তির দাবিতে। শুক্রবার সেই সময়সীমা শেষ হয়। শনিবার বারবেলায় সিপিএম কর্মীদের নিয়ে অভিযান করেন মীনাক্ষী মুখার্জি(Minakhi Mukherjee)। তাদের গতিপথ রোধ করতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এরপরেই খন্ড যুদ্ধ বাঁধে সিপিএম কর্মী ও পুলিশের সঙ্গে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ।পাল্টা পুলিশ ও লাঠিচার্জ(Lathicharge) করে।

প্রথমে অনুমতি দিয়েও, পরে মেইল করে জানানো হল কোনো জমায়েত নয়। বসিরহাট SP অফিসে বামেদের যুব সংগঠন, DYFI এর ডেপুটেশন এ এই পরিস্থিতি। কয়েক দফা দাবি নিয়ে বসিরহাট টাউন হল চত্বর থেকে, মিছিল করে ডেপুটেশন এর উদ্দেশ্যে রওনা দেয় ডি ওয়াই এফ আই এর এই যুব সংগঠন। গোটা এসপি অফিস চত্বরে, পুলিশের বিশাল ব্যারিকেড করা হয়। মিছিলে অংশ নেন ডি ওয়াই এফ আই(DYFI) এর, রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী।

সন্দেশখালির নারকীয় এই ঘটনার প্রতিবাদে, বারবার বিক্ষোভ দেখায় বাম যুব সংগঠন। বিগত দিনে সন্দেশখালিতে একাধিকবার আটকানো হয়েছে বাম ছাত্র সংগঠনগুলিকে । তাদের দাবি ছিল শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। শাজাহান গ্রেফতার হলেও, যুব সংগঠনের তাদের আরো কয়েক দফা দাবি সামনে আনে। অবিলম্বে সন্দেশখালি তে অত্যাচারিত মা-বোনেদের সম্মান রক্ষা করার জন্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। এস পি অফিসের সামনে বিশাল পুলিশ বাহিনির সাথে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়। তারপরই পরিস্থিতি বেগতিক হলে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। ফলে পরিস্থিতির রণক্ষেত্রে রূপ নেয়।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল