প্রেমিকের বাড়ি থেকে প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা বসিরহাটের(Bashirhat) মাটিয়া থানার শ্রীনগর মাটিয়া গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায়।পুলিশ সূত্রে জানা যায়, মাটিয়া থানার তেঁতুলতলা(Tetultala) এলাকায় বছর ৩২ এর রাইমা খাতুন সঙ্গে প্রতিবেশী প্রতিবেশী যুবক হাবিব মল্লিকের সঙ্গে দীর্ঘদিন ভালোবাসা প্রেম প্রণয়ন ঘটে। তারপর থেকে একাধিকবার মেলামেশা হয়।

ওই প্রেমিকা প্রেমিককে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এর মধ্যেই যুবতী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বছর চুয়ালিশের হাবিবের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা হয়।এরপর দুই পরিবারের মধ্য বিয়ের জন্য কথাবার্তা চলছিল। এরপর গতকাল শুক্রবার রাতে প্রেমিক হাবিব এর পরিবার বাড়িতে না থাকায় সেই সুবাদে হাবিবের বাড়িতে গিয়ে রান্নাঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে প্রেমিকা। এমনটাই অভিযোগ হাবিবের বাড়ির লোকজনের। যদিও সেই কথা মানতে নারাজ মেয়ের পরিবার। তারপর এলাকাবাসীরা মাটিয়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতাল (Bashirhat Hospital)পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

কি কারনে মৃত্যু হল তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মাটিয়া থানার(Matia P.S.) পুলিশ। প্রেমিকের বাড়ির দুই সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গেছে।প্রেমিক পলাতক। পথের কাঁটা সরাতে হাবিব পরিকল্পনা করে ওই যুবতীকে নিজের বাড়িতে ডেকে খুন করে ঝুলিয়ে দিয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের রিপোর্ট আসার পর এটা খুন না আত্মহত্যা পরিষ্কার জানা যাবে। মৃত যুবতীর পরিবার এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’