Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিসায় দেরি, ১৫ মিনিটের ব্যবধানে বদলে গেল যাত্রাপথ! নেপালে বিপর্যয়ের হাত থেকে প্রাণে বাঁচলেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের শিক্ষক দম্পতি। ভগবান আছেন, তাই হয়তো এই যাত্রায় প্রাণে রেহাই পেলেন বসিরহাটের পোদ্দার পরিবারের দম্পতি। এমনটাই মনে করছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। ভিসা সংক্রান্ত কাজে দেরি হওয়ায় নির্দিষ্ট গাড়ি সময়মতো ধরতে পারেননি তাঁরা। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় একটি গাড়িতে ওঠেন। আর সেই গাড়িতে ওঠার পরই তাঁরা জানতে পারেন নেপালের প্রাকৃতিক বিপর্যয়ের খবর। ফলে নির্দিষ্ট পথ ধরে আর এগোতে পারেননি তাঁরা। বরাত জোরেই বিপদ এড়িয়েছেন বলে জানালেন পরিবারের সদস্যরা।

বসিরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অনুকূল পোদ্দার ও তাঁর স্ত্রী রেবা পোদ্দার বেড়াতে গিয়েছিলেন নেপালে। কিন্তু সেখানে প্রাকৃতিক বিপর্যয়ের খবর সামনে আসার পর থেকেই তাঁদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্বেগে দিন কাটাতে শুরু করেন পোদ্দার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। অবশেষে তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়েছে। পরিবারের দাবি, ফোনে কথা বলার সময় তাঁরা জানান, বড় বিপদ কেটে গিয়েছে। আতঙ্কিত থাকলেও বর্তমানে তাঁরা নিরাপদে রয়েছেন। তাঁদের সঙ্গে থাকা অন্য সদস্যরাও নিরাপদে আছেন বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভিসা পেতে দেরি হওয়ার কারণেই নির্দিষ্ট গাড়িতে উঠতে পারেননি অনুকূলবাবু ও রেবা দেবী। প্রায় ১৫ মিনিট পরে তাঁরা দ্বিতীয় একটি গাড়িতে উঠেছিলেন। এরপরই নেপালের বিপর্যয়ের খবর আসে। পরিস্থিতির কথা বুঝে তাঁদের যাত্রাপথও বদলে যায়।

আরও পডুন: প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

পরিবারের সদস্যদের কথায়, সামান্য ওই দেরিই শেষ পর্যন্ত তাঁদের জীবন বাঁচিয়ে দিয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁরা দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করছেন। আজ, শনিবার সকালে ট্রেনে ওঠার কথা রয়েছে তাঁদের। যদিও রাজ্য সরকারের তরফে নেপালে আটকে পড়া বাসিন্দাদের বিমানে করে ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানানো হয়েছে। ফলে শেষ পর্যন্ত তাঁরা ট্রেনে ফিরবেন, নাকি সরকারি উদ্যোগে বিমানে ফিরবেন, তা এখনও স্পষ্ট নয়। এদিকে, প্রিয়জনদের নিরাপদে বাড়ি ফেরার অপেক্ষায় বসিরহাটের কাছারিপাড়ার পোদ্দার পরিবারের সদস্যরা। প্রতিবেশীদের একটাই প্রার্থনা ট্রেনে হোক বা বিমানে, অনুকূল ও রেবা সুস্থ-সবল অবস্থায় দ্রুত বাড়ি ফিরে আসুন।

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

‘চুমু খাওয়া নিয়ে এত বিতর্ক কেন?’,‘লক আপ’-এ শ্রেয়ার অভিযোগের পর মুখ খুললেন রাম কাপুর

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের