জনতার চাপে বর্ষায় কাদামাখা রাস্তায় হাঁটতে বাধ্য হলেন BDO

Share:

নিজস্ব প্রতিনিধি, খানাকুল : দীর্ঘদিন ধরে অভিযোগ জানাচ্ছিলেন স্থানীয়রা। বেহাল রাস্তার জেরে চরম সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের। বার বার অভিযোগ করেও লাভ হয়নি। তাই পরিস্থিতি বোঝাতে বিডিওকে কাদা রাস্তায় হাঁটতে বাধ্য করেছেন স্থানীয়রা।

রাস্তার পরিস্থিতি দীর্ঘদিন ধরেই বেহাল। সেই রাস্তায় যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। প্রশাসনের কাছে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি। তাই এবার বাধ্য হয়ে পথে নেমেছেন তাঁরা। গর্তে ভরা রাস্তায় নেমে প্রতিবাদ দেখালেন সাধারণ মানুষ। কাদামাখা রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ দেখানো হয়। এখআনেই শেষ নয়। বিডিওকে গাড়ি থেকে নামিয়ে সেই কাদা রাস্তায় হাঁটানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়ায় হুগলির খানাকুলের জয়রামপুর এলাকায়।

কয়েক দিন আগে দিনহাটা ২ নম্বর ব্লকে বুড়িরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগে বেরিয়ে একই রকম অভিজ্ঞতা হয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ। নিজেদের সমস্যার কথা মন্ত্রীকে টের পাওয়াতেই এই কাজ করেছিলেন তাঁরা। বর্ষায় কাদায় নামিয়ে তাঁকে হাঁটানো হয়েছে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল খানাকুলে।

অভিযোগ, খানাকুলের গণেশপুর-চক্রপুর রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। রাস্তা ঠিক করতে বললেও ঠিক করা হয়নি। ফলে মানুষের যাতায়াতে সমস্যা হয়েছে। ওই রাস্তার পাশেই রয়েছে নতিবপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস। রাস্তা সারানোর ব্যাপারে তারাও কোনও উদ্যোগ নেয়নি। অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবি নিয়ে পথ অবরোধ করেন কয়েকশো গ্রামবাসী। তার জেরে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান খানাকুল ২ নম্বর ব্লকের বিডিও মধুমিতা ঘোষ। বিডিওকে সামনে পেয়েই গাড়ি থেকে তাঁকে নামিয়ে ওই রাস্তায় হাঁটায় গ্রামবাসীরা। ওই রাস্তায় হেঁটে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন বিডিও। তাঁর আশ্বাস পেয়েই দ্রুত অবরোধ তুলে নিয়েছেন গ্রামবাসীরা।

 

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪X ৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, জলখাবারে বানিয়ে নিন সুস্বাদু চিকেন মালাই কাবাব

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট