মির্জাপুর মল্লিকপাড়া বাঁশ বাগানে ২১ টি সকেট বোমা উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলডাঙা ও মালদা : বেলডাঙা থানার মির্জাপুর মল্লিকপাড়া এলাকায় ২১ টি সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সোমবারে মির্জাপুর মল্লিকপাড়া বাঁশ বাগানের মধ্যে সকেট বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বেলডাঙা থানায় খবর দিলে বেলডাঙা থানার(Beldanga P.S.) পুলিশ বোমাগুলিকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

তবে কিভাবে বোমাগুলো এসেছে তার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। অন্যদিকে মালদাতে মদ্যপ অবস্থায় এসে যুবককে মারধর‌। প্রতিবাদ করায় আক্রান্ত আরো এক প্রতিবেশী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার(Old Malda P.S.) চরকাদির পুর এলাকায়। আক্রান্ত দুইজন মালদা মেডিকেল কলেজে ভর্তি। স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্তরা হলো শ্যামল মন্ডল এবং বিভীষণ মন্ডল।

জানা যায়, এদিন মদ্যপ অবস্থায় এসে সুশান্ত মন্ডল,জহরলাল মন্ডল এবং সুজন মন্ডল শ্যামল মণ্ডলকে মারধর করে। প্রতিবাদ করায় প্রতিবেশী বিভীষণ মণ্ডলকে হাঁসুয়ার কোপ মারে অভিযুক্তরা বলে অভিযোগ। এই ঘটনার পর আক্রান্ত দুইজনকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Medical College Hospital)। ঘটনায় পুরাতন মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের