বঙ্গ বিজেপির কোনও বিশ্বাসযোগ্যতা নেই, কটাক্ষ সায়নী ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি :  ২১ জুলাই কলকাতার উপকণ্ঠে শহীদ স্মরণ করবে তৃণমূল। ওই দিনই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি। এই নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করেছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তিনি বলেছেন, উত্তরকন্যা বা দক্ষিণকন্যা যেখানে ইচ্ছে যেতে পারেন। ১৮ জুলাই দুর্গাপুরে আসছেন। সভা করবেন, করুন। কোনও সমস্যা নেই। কিন্তু জিততে পারবেন কিনা সেটাই বড় বিষয়।

বঙ্গ বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছেন, বঙ্গ বিজেপির কোনও বিশ্বাসযোগ্যতা নেই। গোটা বিজেপিরই কোনও বিশ্বাসযোগ্যতা নেই। তৃণমূল কংগ্রেস মাঠে থেকে ৩৬৫ দিন কাজ করে। মানুষের পাশে থেকে কাজ করে তৃণমূল। তার পলাফল দেখা যাবে ২৬-এর নির্বাচনে।

২৬-র বিধানসভা নির্বাচনের আগে ২১ জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের ২১ জুলাই হতে চলেছে গ্র্যান্ড। প্রতিবছর ২১ জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজ শুরু হয় খুঁটিপুজো করেই। এতদিন এই খুঁটিপুজোয় হাজির থাকতেন সুব্রত বক্সি সহ তৃণমূলের নেতৃত্ব। এবারে হাজির রয়েছেন জয়প্রকাশ মজুমদার, সায়নী ঘোষ সহ অন্যান্যরা। প্রতিবছর ২১ জুলাইয়ের সময় বৃষ্টি হয়। বৃষ্টি ও ২১ জুলাই একে অপরের সঙ্গে জড়িত। কাকভেজা হয়ে বক্তব্য রাখতেও দেখা গিয়েছে নেতৃকে। মঙ্গলবার খুঁটিপুজোর দিনেও বৃষ্টিতে ভিজেছে শহর। সেই খুঁটিপুজোয় হাজির ছিলেন যাদবপুরের সাংসদ। সেখান থেকেই বঙ্গ বিজেপিকে নিশানা করেছেন। বিজেপির শীর্ষ নেতৃত্বদের নির্বাচন পর্যন্ত বাংলাতেই বাড়ি করে থাকার কথাও বলেছেন। তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের পাল্টা রাজনৈতিক কর্মসূচির ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাকে গুরুত্ব দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং৷

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি