মহিলা মুখই চাই ! বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে শুরু দলীয় কোন্দল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর আগে সংগঠনকে মজবুত করতে কোমর বেঁধে নেমেছে রাজ্যের  সব দলগুলি । তাই  বিজেপিও বাংলায় সভাপতি নির্বাচন নিয়ে শুরু করেছে প্রস্তুতি । আর তা ঘিরেই দলের ভিতরেই দেখা যাচ্ছে গোষ্ঠী কোন্দল । এমনটাই দাবি করেছে বিজেপির নেতা কর্মী এবং সমর্থকদের একাংশ । 

জানা গিয়েছে, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি চাইছে মহিলা মুখ । কিন্তু তাদের দলের মধ্যে এমন কেউ নেই যাকে সভাপতি পদে বসানো যাবে। বাংলায় বিধানসভা ভোট কড়া নাড়লেও নির্বাচনী কৌশলের দিকে বিশেষ  নজর দিচ্ছেন না দলের শীর্ষ নেতৃত্বরা । এমনই অভিযোগ তুলেছেন বিজেপির  নেতাকর্মীরা । আর তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা । 

দলীয় সূত্রে খবর  সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, জগন্নাথ সরকার, বিধায়ক অগ্নিমিত্রা পাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় রয়েছেন বাংলার সভাপতির দৌড়ে । তবে কে হবেন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সভাপতি তা এখন স্পষ্ট নয় । দলের তরফ থেকে এখন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । অন্যদিকে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।  ভোট নিয়ে শুরু হয়ে গিয়েছে নির্বাচনী কৌশল। এই পরিস্থিতিতেই বিজেপির মধ্যেই দেখা দিল গোষ্ঠী কোন্দল । 

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড