ITI ও Diploma কলেজ পড়ুয়াদের জন্য চাকরির ব্যবস্থায় রাজ্য

রাজ্যের সরকারি ITI ও Diploma কলেজগুলির পড়ুয়াদের জন্য এবার চাকরির ব্যবস্থা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার নানা জেলায় ছড়িয়ে থাকা ITI ও Diploma কলেজগুলি(ITI and Diploma College) থেকে পাশ করে বেড়িয়ে যাওয়া ও পড়ুয়াদের(Students) জন্য এবার চাকরির ব্যবস্থা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। রাজ্যেই থাকা একটি বেসরকারি সংস্থায় প্রায় ২ হাজার পড়ুয়াকে চাকরি পাইয়ে দিতে তৎপর হয়েছে রাজ্য। এর জন্য Mega Campusing Drive’রও ব্যবস্থা করা হয়েছে রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের তরফ থেকে। বেসরকারি সংস্থায় যোগ্য প্রার্থীদের কাজ দিতে সেখানে পরীক্ষা ও ইন্টারভিউয়েরও ব্যবস্থা করা হচ্ছে। সরকারি এই উদ্যোগে একদিকে যেমন খুশি বেসরকারি সংস্থাগুলি তেমনি খুশি ITI ও Diploma কলেজ পড়ুয়ারাও।

আরও পড়ুন অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে CBI, সুপ্রিম রায়

রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার দুটি মহকুমা দুর্গাপুর ও আসানসোল, শিল্পাঞ্চল হিসাবে গোটা দেশেই সুপরিচিত। আবার Jai Balaji Group দেশের অন্যতম শিল্পসংস্থা যাদের এই রাজ্যেই ৭টি কারখানা আছে। তার মধ্যে আবার ৬টি পশ্চিম বর্ধমান জেলায়। শিল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ইতিবাচক মনোভাব দেখে সেই শিল্প গ্রুপের চেয়ারম্যান আদিত্য জাজোদিয়া কারখানাগুলির সম্প্রসারণ ও নতুন ইউনিট খোলার সিদ্ধান্ত নিয়েছেন। এই অবস্থায় তাঁর ২ হাজার নতুন Semi Skilled ও Skilled শ্রমিকের প্রয়োজন আছে। সেই চাহিদা পূরণেই উদ্যোগী হয়েছে রাজ্যের কারিগরী শিক্ষা দফতর। রাজ্যকে ৩টি জোনে ভাগ করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য শিলিগুড়ি ITI, দুর্গাপুর ITI ও কলকাতার টালিগঞ্জ ITI-য়ে Campusing’র ব্যবস্থা করা হয়েছে। সেখানে ITI পাশ ও চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের Campusing’র পাশাপাশি Diploma কলেজ পড়ুয়াদেরও অংশগ্রহণের ব্যবস্থা থাকছে।

আরও পড়ুন কলকাতার গয়নায় GI তকমা পেতে শুরু গবেষণা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই Campusing অংশ নিতে রাজ্যের বিভিন্ন জেলার ছড়িয়ে থাকা ITI ও Diploma কলেজের কয়েক হাজার পড়ুয়া Registration করিয়েছে। ইতিমধ্যেই দুর্গাপুর ITI-তে সেই Campusing’র প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে Jai Balaji Group’র তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার জানিয়েছে যোগ্য স্থানীয়দের কাজ দিতে হবে। সেই অনুযায়ী সরকারি ITI ও Diploma কলেজ পড়ুয়াদের থেকেই তাঁরা নিয়োগ করছেন। নিয়োগের ক্ষেত্রে কোনওরকম দলীয় চাপ দেওয়া হয় না। স্বচ্ছতার সঙ্গেই এই নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে।

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী