Cyber Crime’র দ্রুত তদন্তের স্বার্থে ৮০০ পুলিশকর্মীকে প্রশিক্ষণ

Cyber Crime’র ঘটনা ঘটলে তার দ্রুত তদন্ত করার জন্য রাজ্য পুলিশের ৮০০'র বেশি কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে বাড়ছে Cyber Crime’র ঘটনা। কিন্তু সেই সব ঘটনার তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পর্যপ্ত পুলিশকর্মী নেই। কেননা এই সব ঘটনার ক্ষেত্রে যে ধরনের প্রশিক্ষণ থাকা উচিত পুলিশ কর্মী থেকে আধিকারিকদের তা অনেকের ক্ষেত্রেই থাকে না। আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশের(West Bengal State Police) ৮০০’র বেশি পুলিশকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত সাইবার প্রতারণা রুখতেই এই পদক্ষেপ করা হচ্ছে। সেই সঙ্গে আরও প্রায় ৪০০ জন সরকারি আইনজীবী এবং জুডিশিয়াল অফিসারকেও এই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের নিজস্ব গোয়েন্দা বাহিনী CID’র সাইবার সংক্রান্ত অপরাধ ও আর্থিক প্রতারণা বিভাগের স্পেশাল সুপার সায়ক দাস।

আরও পড়ুন বেহালার দুর্ঘটনাকাণ্ডের পরেই শহরে নিষিদ্ধ হল লরির প্রবেশ

সায়কবাবুর দাবি, গত দু’বছরে সাইবার সংক্রান্ত অপরাধের হার ছ’গুণ বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে সবার আগে আছে সমাজমাধ্যমকেন্দ্রিক অপরাধ এবং অনলাইন আর্থিক প্রতারণা। কখনও ঋণ সরবরাহকারী অ্যাপের মাধ্যমে, কখনও আবার ইলেকট্রিক বিল সংক্রান্ত নানা ভুয়ো লিঙ্ক পাঠিয়ে প্রতারণা হচ্ছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, পিসিং মেল, কল সেন্টার, ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ করে দেওয়া প্রভৃতি নানা মোড়কে চলছে সাইবার অপরাধ। সেক্সটরশানও এর মধ্যে অন্যতম। ভুয়ো ক্রিপ্টো এক্সচেঞ্জ, ক্রিপ্টো মাইনিং, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ভয়েস ক্লোনিং বা ডিপ ফেক, ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অব সার্ভিস এবং উন্নতমানের র‌্যানসামওয়্যার সাইবার প্রতারণার জাল বিছিয়ে দিচ্ছে সর্বত্র। কেন্দ্রীয় সরকার সাইবার নিরাপত্তা সংক্রান্ত যে উৎকর্ষকেন্দ্র এবং Indian Computer Emergency Response Team গড়েছে, তারাও সাইবার প্রতারণা রুখতে ভালো কাজ করছে। কর্পোরেট বা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে এ ব্যাপারে সচেতন হতে হবে। যতটা সম্ভব তথ্যের ‘ব্যাক-আপ’ রাখার পরামর্শও দেন তিনি।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা