মোদির রাজ্যে অমানবিক নির্যাতনের শিকার, কিশোরের পরিত্রাতা হয়ে হাজির মন্ত্রী স্বপন দেবনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি: বরাবরই প্রচার বিমুখ তিনি। প্রচারের আর্কলাইট থেকে সহস্র যোজন দূরে থেকেই নিপীড়িত মানুষের জন্য কাজ করে চলেন। ফলের আশা না করে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো তাঁর স্বভাব। তাই অসহায় মানুষের কাছে কখনও তিনি মুশকিল আসান, আবার কখনও পরিত্রাতা। তিনি আর কেউ নন, রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। তাই তো স্বপন স্যর বা স্বপনবাবুর পরিবর্তে আমজনতার কাছে প্রিয় স্বপন দা হয়ে উঠেছেন। ফের একবার এক অসহায় পরিবারের কাছে পরিত্রাতা হয়ে উঠেছেন। 

বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অকথ্য নির্যাতনের অভিযোগ সামনে এসেছে বারবার। বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের তীব্র সমালোচনা করে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই একই ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী মোদির রাজ্য গুজরাতে। ফের একবার ফুটে উঠেছে বিজেপি সরকারের বাংলা বিদ্বেষ মনোভাব।  সাত বছরের বাঙালি শিশুর উপর অমানবিক অত্যাচারের অভিযোগ উঠেছে। তাঁকেই উদ্ধারে পরিত্রাতা হিসেবে হাজির হন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ।

জানা গিয়েছে, অভাবের তাড়নায় গুজরাতে কাজে গিয়েছিলেন পূর্ব বর্ধমানের  কালনার সুলতানপুরের বাসিন্দা গণেশ দুর্লভ। সেখানেই অমানবিক অত্যাচারের শিকার হয় তাঁর সাত বছরের নাবালক। এই খবর পেয়েই শিশুটিকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা করে সুস্থ করে তোলার পর তাকে সুলতানপুর স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করিয়ে দেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক স্বপন দেবনাথ। সেই সঙ্গেই পড়াশোনার জন্য রাজ্য সরকারের স্পনসরশিপ প্রোগ্রামের ৪০০০ টাকা পাওয়ার ব্যবস্থা করে দেন রাজ্যের মন্ত্রী।

তাঁর এই মানবিক উদ্যোগে খুশি শিশুটির পরিবার। ভিন রাজ্যে গিয়ে এহেন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর অসহায় হয়ে পড়েছিলেন বলেই জানান গণেশ দুর্লভ। দুর্দিনে পাশে থাকার জন্য গণেশ দুর্লভে পরিবার রাজ্যের মন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

রান্নাঘরে LPG-র বিকল্প ইথানল? কেন্দ্রের নয়া পরিকল্পনায় মিটতে পারে আম জনতার সমস্যা

সোনার গয়না কোথায় রাখলে মা লক্ষ্মীর কৃপা মিলবে? জেনে নিন গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ম

আর্থিক সঙ্কট দূর করতে বাড়ির বিশেষ কোণে বসান দেবী লক্ষ্মীর প্রিয় গাছ

শ্রাবণ মাসে একাধিক গ্রহের শুভ সংযোগ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?