বেঙ্গল এসটিএফের জালে প্রচুর সিম বক্স, ইন্টারনেট রাউটার

Share:

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে সিমবক্স সেট, প্রচুর সিম কার্ড ও একাধিক ইন্টারনেট রাউটার সহ রাজ‍্য এসটিএফ এর জালে ধৃত পাচারকারী।বসিরহাটের স্বরূপনগরের সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে বেঙ্গল এসটিএফ (STF)এর হাতে আবারও উদ্ধার তেরোটি সিমবক্স মেশিন (বেআইনি প্রাইভেট টেলিফোন এক্সচেঞ্জ) এবং গ্রেফতার এই আন্তর্জাতিক জালিয়াতি গ্যাং-এর এক দুষ্কৃতী।

ধৃত ব্যক্তি বছর ৪৭ এর কবীর দফাদার। বাড়ি বসিরহাটের স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ দহরকন্দা সীমান্তে। এসটিএফ এর তল্লাশিতে উদ্ধার হয়েছে তেরোটি সিমবক্স সেট। এছাড়াও বেশ কয়েকটি ইন্টারনেট রাউটার এবং ৬০০ বেআইনি সিমকার্ড। বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা। চলতি মাসের ১১ তারিখ হাওড়ার মালিপাঁচঘড়া থানায়(Malipachghara P.S.) একটি ফৌজদারী মামলা হয়।

ভারতীয় টেলিগ্রাফ আইন, ভারতীয় ওয়ারলেস টেলিগ্রাফি আইন এবং ভারতীয় ফৌজদারী আইনের বিভিন্ন ধারায়। কেসের তদন্তের ভার নিয়েছিল বেঙ্গল এসটিএফ। সেই কেসে তদন্তে নেমেই এই সাফল্য বেঙ্গল এসটিএফ এর। তল্লাশি চালানো হয়েছিল দহরকন্দার কবীর দফাদার নামক এক ব্যক্তির নির্মীয়মান বেআইনি তিনতলা বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় যাবতীয় সরঞ্জাম। এই চক্রে যুক্ত থাকা বাকিদের ধরতে তল্লাশি অভিযান চলছে।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা