জঙ্গি কার্যকলাপে সঙ্গে জড়িত ২ অভিযুক্তকে বীরভূম থেকে গ্রেফতার করল বেঙ্গল STF

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বর্তমানে ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে উত্তপ্ত গোটা দেশ। কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পরই এই সমস্যা তৈরি হয়।  ঠিক এই উত্তেজিত আবহের মাঝেই বীরভূম থেকে ২ জন জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম আজমল হোসেন ও অপর জন সাহেব আলি খান।

সূত্রের খবর, অভিযুক্ত আজমলের বয়স আঠাশ। সে নলহাটির চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। আর অপর যাকে গ্রেফতার করা হয়েছে তার বয়সও আঠাশ। পাইকর থানার রুদ্রনগর গ্রামে বাসিন্দা সাহেব।

জানা গিয়েছে, অভিযুক্ত সাহেব আলি খান পেশায় একজন দর্জি। আর আজমল হোসেন পেশায় একজন হাতুড়ে ডাক্তার।

বৃহস্পতিবার গভীর রাতে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করছে কলকাতা থেকে আসা এসটিএফের একটি দল। এই অভিযানে সঙ্গে ছিলেন বীরভূম পুলিশও। তবে আপাতত গ্রেফতারির ঘটনা জানা গিয়েছে। কিন্তু কেন এই গ্রেফতার করা হয়েছে তা এখনও পরিষ্কার করে জানা যায়নি। এই বিষয় কোনও কথা বলেনি বেঙ্গল এসটিএফ ও জেলা পুলিশের আধিকারিকেরা।

অভিযুক্ত আজমল হোসেনের ঘর থেকে বেঙ্গল এসটিএফ আধিকারিকরা কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি ধর্মীয় বই, একটি ল্যাপটপ, একটি মোবাইল আর বেশ কিছু জিনিস। অভিযুক্ত ২ জনকে শুক্রবার রামপুরহাট আদালতে তোলা হয় বলে খবর। আজমল হোসেনের বাবা জার্জেশ মণ্ডল জানিয়েছেন, “আমার ছেলের কাছে মাঝে মাঝে আসত সাহেব। সে-ই বই দিয়ে যেত।” তাঁর আজমল ছেলে কোনও অপরাধ বা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারে না বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, “আমার ছেলে কখনই বাংলাদেশে যায়নি। খুবই ভাল ছেলে। কোনও নেশাও করে না।”

সাপ-লুডোর বোর্ডে আসল অজগর নিয়ে খেলছে একদল বন্ধু, ভাইরাল ভিডিও দেখলে চমকে উঠবেন

ডাকাতি করতে এসে খাঁচায় বন্দি, গণপ্রহারের ভয়ে ১০০ নম্বরে ফোন করে সাহায্য চাইল দুষ্কৃতীরা

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

আমতলায় অভিষেকের কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

আয়ুষ্মান কার্ডের e-KYC এখনও হয়নি? ৫ লক্ষের ফ্রী চিকিৎসা পেতে কী করবেনে? জানুন পদ্ধতি

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন