‘মান্থা’ দুর্বল হয়েও বঙ্গে বৃষ্টি জারি, কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মান্থা। শক্তি ক্ষয় করেও রাজ্যে বজায় রয়েছে বৃষ্টির দাপট। পাশাপাশি অস্বস্তিকর এক আবহাওয়া টের পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে। আগামী আরও দুই দিন রাজ্যে বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে শুক্রবার উত্তরবঙ্গে লাল সর্তকতা জারি করা হয়েছে। বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। রবিবার থেকে কমবে বৃষ্টির প্রকোপ। বিক্ষিপ্তভাবে সেই সময়ে বৃষ্টিপাত চলবে। সোমবার থেকে বাংলা জুড়ে পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাবে। অনুভূত হবে শুষ্ক আবহাওয়া। বৃহস্পতিবার সকাল থেকে কড়া রোদ দেখতে পাওয়া গেলেও বেলা বাড়তে পরিস্থিতির বদল হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ ঢেকে যায় কালো মেঘে। বহু জায়গায় বজ্রপাত সহ প্রবল বৃষ্টি শুরু হয়। মান্থার প্রভাবে রাজ্যজুড়ে এই বৃষ্টিপাত চলছে। ছত্তিশগঢ় ও মধ্যপ্রদেশের ওপর বর্তমানে ওই নিম্নচাপটি অবস্থান করছে। তারফলেই বৃষ্টি জারি।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারো জারি থাকবে বৃষ্টি। কয়েক দিন ধরেই সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৯৫ শতাংশের উপরে। এর ফলে অস্বস্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অক্টোবরের শেষ ও নভেম্বরের শুরুতে যে শুষ্ক আবহাওয়া টের পাওয়া যায় সেই জায়গায় একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি হয়েছে।

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

গ্রেফতার সব্যসাচী দত্ত

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের