সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: ১ এপ্রিলের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান ।তিনি বলেন ,আগামী দুদিনে আরও তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিকর ফিল লাইক টেম্পারেচার বাড়বে।রবিবারের মধ্যে ৩৬ ডিগ্রি তাপমাত্রায় কলকাতা পৌছবে । আরো বাড়বে কলকাতার তাপমাত্রা।

পশ্চিমের জেলা বাঁকুড়া ,পুরুলিয়াতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।উত্তরবঙ্গে(North Bengal) বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং এবং কালিম্পং কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শনি ও রবিবার মালদা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গে(South Bengal) আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে।শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে,ঝাড়গ্রাম জেলা জুড়ে পারদ উর্ধ্বমুখী। নাজেহাল সাধারণ মানুষ। ঝাড়গ্রাম জেলা জুড়ে তাপমাত্রার পারদ উর্ধমুখী। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯° । তাপমাত্রার পারদ যে ভাবে উর্ধমূখী তাতে নাজেহাল জেলার মানুষ। সকাল থেকেই তীব্র গরম। এখন থেকেই তাপমাত্রার পারদ যে ভাবে বেড়ে চলেছে তাতে চিন্তা বাড়ছে জেলার বাসীর। বৃষ্টির দেখা নী জেলায়। এখন বৃষ্টির অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে জেলার মানুষ।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক