ভোটের আবহে ভাঙড়ে উত্তেজনা, নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় বিধানসভার সাঁইহাটি এলাকা। অভিযোগ, এলাকায় পৌঁছোনোর পরই আইএসএফ চেয়ারম্যান, ভাঙড়ের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী নওশাদ সিদ্দিকীকে-কে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি এলাকায় প্রবেশ করতেই একদল তৃণমূল কর্মী স্লোগান দিতে শুরু করেন, যার ফলে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন নওশাদ সিদ্দিকী। তাঁর দাবি, এলাকায় আগে থেকেই শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় ছিল। কিন্তু তৃণমূল কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেন এবং তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়ালেও এখনও পর্যন্ত বড় কোনও সংঘর্ষের খবর মেলেনি। অন্যদিকে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গোটা এলাকা কড়া নজরদারিতে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানউতোর। ভোটের আবহে এই ধরনের সংঘর্ষের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ