চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অতিরিক্ত গতির জের, কামালগাজি ফ্লাইওভারে বাইক থেকে ছিটকে নীচে পড়লেন যুবক

নিজস্ব প্রতিনিধি: আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ সহ রাজ্য। কালীপুজোর দিনেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগতির বেপরোয়া বাইক চালানোর কারণে দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি ফ্লাইওভার থেকে ছিটকে পড়লেন বাইক আরোহী এক যুবক। সোমবার সকালে ঘটেছে ঘটনাটি। আহত অবস্থাতে দ্রুত যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

জানা গিয়েছে দুর্ঘটনার কবলে পড়া যুবকের নাম অরুণ নস্কর। তিনি বারুইপুরের ধোপাগাছি এলাকার বাসিন্দা। তিনি কামালগাজি ফ্লাইওভার ধরে কলকাতার পথে যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেপরোয়া গতিতে আসছিল গাড়িটি। স্থানীয়রা জানিয়েছেন গতির কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা অন্য একটি বাইকে ধাক্কা মেরে ডিভাইডারে ধাক্কা দেয়। অতিরিক্ত গতির কারণে ধাক্কা দেওয়ার পরেই ফ্লাইওভার থেকে ছিটকে নীচে পড়ে যান অরুণ। পাশপাশি তার গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারার পর অতিরিক্ত গতির কারণে কিছুটা গিয়ে এক পথচারীকে ধাক্কা দিলে তিনিও আহত হন। উল্টো দিক থেকেও অত্যন্ত দ্রুত গতিতে আসছিল অন্য বাইকটি সেই বাইক চালাচ্ছিলেন অপুর্ব মণ্ডল নামের এক যুবক। তার বাড়ি ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

অপুর্ব মণ্ডল বাজি কিনে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই এই ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অরুণের অবস্থা আশঙ্কাজনক, তবে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। গাড়ি দুটি বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উৎসবের মরশুমে বেপরয়াভাবে গাড়ি না চালানোর জন্য বাড়ে বাড়ে পুলিশ সতর্ক করছে। রাস্তায় ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হলেও সেই কথায় কান না দেওয়াতেই ঘটছে এই দুর্ঘটনা।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ