শেষ দিনেও বৃষ্টি, তার মাঝেই হল ঘট বিসর্জন, অপরাজিতা পুজো

ভোর থেকে সকাল পর্যন্ত হওয়া বৃষ্টিপাতের মাঝেই চলল শেষ দিনের আরাধনা। তারপর ঘট বিসর্জনের পরে প্রথা মেনে হল অপরাজিতা পুজো।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর (DURGA PUJA) শেষ দিন আজ। এদিনও আকাশ কালো মেঘে ঢাকা। বিজয়ার সকালেও হল রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত (RAIN)। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দেখা গেল কয়েক পশলা হালকা ও মাঝারি বৃষ্টিপাত।  

ভোর থেকে সকাল পর্যন্ত হওয়া বৃষ্টিপাতের মাঝেই চলল শেষ দিনের আরাধনা। তারপর ঘট বিসর্জনের পরে প্রথা মেনে হল অপরাজিতা পুজো। বিভিন্ন বনেদি বাড়ির পুজোয় সকাল থেকেই দেখা গেল সিঁদুর খেলা।

সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ ছেয়ে আছে কালো মেঘেই। তবু মণ্ডপে দেখা গেল ভক্ত ও দর্শনার্থীদের জমায়েত। পুজো শেষ, মনভার বাঙালির। তবুও আগামী ৮ তারিখ পর্যন্ত কলকাতায় থাকবে পুজোর আমেজ। আর অন্যান্য জেলায় পুজোর আমেজ থাকবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। কারণ কলকাতা এবং অন্যান্য জেলাগুলিতে হবে বিসর্জন কার্নিভাল।

অন্যদিকে, হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। তবে উত্তরে বাড়বে বৃষ্টিপাত। আর বিসর্জনের সুর বুকে নিয়েই আগামী ৭ এবং ৮ অক্টোবর মণ্ডপে মণ্ডপে জমবে দর্শনার্থীদের ভিড়। অনেক পুজো উদ্যোক্তা এবং বনেদি বাড়িতে পুজো হয়- এমন সদস্যরা অন্যান্য মণ্ডপে ঘুরতে পারেননি। এবার শুরু হবে তাঁদের পরিক্রমা।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে