ট্রাফিক আইন ভাঙায় ফাইন নয়, আইনভঙ্গকারীকে দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করাছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ পথ নিরাপত্তার জন্য এই নির্দেশ জনস্বার্থে প্রচারিত। তা সত্ত্বেও হেলমেট ছাড়া রাস্তায় দেখা যায় অনেক বাইক চালককেই। এবার হেলমেট না পড়ে ট্রাফিক আইন ভাঙায় এক বাইক চালককে অভিনব কায়দায় শাস্তি দিল পুলিশ। ট্রাফিক আইন ভাঙার শাস্তি হিসেবে যুবককে দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে।

বীরভূমের আহমদপুরের এক বাসিন্দা সায়ন সেন বাইক নিয়ে সিউড়িতে এসেছিলেন কাজে। সিউড়ির প্রশাসনিক ভবন মোড়ে ট্রাফিক নিয়ম না মেনেই তিনি রাস্তার ডান দিকে ঢুকে পড়েন। এমনকি ওই যুবকের মাথায় ছিল না হেলমেটও। তখনই তাঁকে আটকান ডিউটিরত সিউড়ির ট্রাফিক গার্ডের ওসি সুমন প্রামাণিক। তবে জরিমানা না করে অভিনব কায়দায় তাঁকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন ওই ট্রাফিক পুলিশ আধিকারিক। শাস্তি হিসেবে বাইক আরোহীকে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে লাগাল পুলিশ।

ট্রাফিক আইন থাকা সত্ত্বেও ট্রাফিক আইন ভাঙাটাই যেন নিয়ম হয়ে গিয়েছে গাড়ি চালকদের কাছে। জরিমানা করে সত্ত্বেও লাভ হয় না কোনও। তাই এবার অভিনব কায়দায় শাস্তি।

অন্যদিকে, সায়ন সেন নামে ওই ট্রাফিক আইনভঙ্গকারী যুবক বলেন, ‘আমি খুব বড় ভুল করে ফেলেছি। সকলেরই ট্রাফিক সিগন্যাল মেনে চলা উচিত। আমি নিজেই সিগন্যাল ভেঙেছি, তারপর আমার মাথায় হেলমেটও ছিল না। হেলমেট পরে আসা উচিত ছিল। সিউড়ির মোড়ে পুলিশ আমাকে ধরে। শাস্তি না দিয়ে আমাকে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে লাগানো হয়। আর কখনও হেলমেট না পরে বাইক চালাবো না। ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করব। সত্যিই বড় ভুল হয়ে গিয়েছে।’

শ্বশুরবাড়িতে বিপদ, প্রচুর টাকা খরচের ইঙ্গিত, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব