কোর কমিটির বৈঠকে মমতার ফোন কেষ্টকে, কী কথা হল?

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : বীরভূমে অনুব্রত মন্ডল (Anubrata Mondal) ও কাজল শেখদের (Kajal Seikh) একসঙ্গে চলতে হবে। সামনের বছর রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে এই সংগঠনকে শক্তিশালী করতে হবে। সেই নিয়ে বীরভূমের কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সূত্রের খবর, দলনেত্রী অনুব্রত মন্ডলকে দায়িত্ব নিয়ে সবাইকে সঙ্গে রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন। বীরভূমে যা ঘোষিত কর্মসূচি রয়েছে তা সম্পন্ন করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বোলপুরের কার্যালয়ে বৈঠক বসেছিল বীরভূমের তৃণমূল কোর কমিটির। ওই বৈঠকে কোর কমিটির সদস্য হিসেবেই যোগ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল।

বৈঠক চলাকালীন তাঁকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে একসঙ্গে নিয়ে চলার কথা বলেছেন তিনি। এই বৈঠকে হাজির ছিলেন কাজল শেখও। তাঁদের সকলকে একসঙ্গে দলের হয়ে কাজ করার কথা বলা হয়েছে।  অনুব্রত মণ্ডল সহ ৯ জন এই বৈঠকে হাজির হয়েছিলেন। রামপুরহাট, সিউড়ি ও বোলপুরে অনুব্রত মণ্ডলের আয়োজন করা মহামিছিলে অনুমোদন দিয়েছে তৃণমূলের কোর কমিটি  (Tmc Core Commetee)।

গত দেড় মাসে ধরে বীরভূমের তৃণমূলের কোর কমিটির কোনও বৈঠক হয়নি। এপ্রিল মাসে সিউড়িতে কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠক দীর্ঘদিন ধরে সম্পন্ন হয়নি। অবশেষে সেই কোর কমিটির বৈঠক সম্পন্ন হয়েছে। পূর্ব নির্ধারিত সব কর্মসূচি একসঙ্গে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের অন্দরে যাতে কোনও সমস্যা না থাকে সেই দিকেও কড়া নজরদারি চালাতে বলা হয়েছে।

দোকানে ঢুকে মদের বোতলে চুমুক, তারপর ঘুম! বানরের কাণ্ডে তাজ্জব সকলে, ভাইরাল ভিডিও

নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে হুমকি, নাম জড়াল মন্ত্রী উমেশ রাইয়ের!

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ

গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?