নির্বাচন কমিশনের আস্থা রাজ্য পুলিশেই, বিজেপি’র ‘অগাধ ভরসা’ কেন্দ্রীয় বাহিনীতেই

নির্বাচন কমিশনের (ELECTION COMMISSION) কাছে রাজ্য বিজেপি (BJP) দু’টি আবেদন জানিয়ে চিঠি দিয়েছে। সেই 'দাবি'কে কটাক্ষ করেছে জোড়াফুল শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের (PANCHAYET ELECTION) খুব বেশি দেরি নেই। আগামী ফেব্রুয়ারি বা এপ্রিলেই হতে পারে নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে পাখির চোখ এখন এই নির্বাচন। সুষ্ঠু ভোট করাতে নির্বাচন কমিশন আস্থা রাখছে রাজ্য পুলিশের ওপরেই। তবে বিজেপি’র তাতে তীব্র আপত্তি!

নির্বাচন কমিশনের (ELECTION COMMISSION) কাছে রাজ্য বিজেপি (BJP) দু’টি আবেদন জানিয়ে চিঠি দিয়েছে। পদ্মশিবিরের দাবি, অনলাইন নমিনেশন প্রক্রিয়া চালু করার। আরও দাবি, কেন্দ্রীয় বাহিনী (সিএপিএফ) নিয়ে ভোট করানোর। মানে, গেরুয়া শিবিরের ‘অগাধ আস্থা’ কেন্দ্রীয় বাহিনীর ওপরেই। উল্লেখ্য, তৃণমূলের (TMC) অভিযোগ, এই রাজ্য সহ অন্যান্য অবিজেপি শাসিত রাজ্যে কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। বারবার ইডি, সিবিআইয়ের দিকে আঙুল তুলেছে একাধিক রাজনৈতিক দল। অভিযোগ, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিজেপি বিরোধী দল, নেতাদের হেনস্থা করা হয়। এমনকি তদন্তকে প্রভাবিত করার অভিযোগও তোলা হয়েছে বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্রের বিরুদ্ধে। কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীতেই আস্থা রাখছে বিজেপি। তৃণমূল পাল্টা দাবি জানাচ্ছে, ভোট প্রভাবিত হতে পারে বলে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানোর সময় এর আগে একাধিক নির্বাচনে বারবার অভিযোগ উঠেছে, বাহিনীর কেউ কেউ ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য জোর করছেন। অন্যদিকে, শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা আজও দগদগে স্মৃতি। অভিযোগ, অশোকনগরেও গুলি চালানো হয়েছিল। অভিযোগের তির কেন্দ্রীয় বাহিনীর দিকে।

গত বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির বহু নেতা দল বদল করেছেন। তারপরে একাধিক বার উঠে এসেছে আদি নব্য, এই শিবির- ওই শিবির, ঘনিষ্ঠ তত্ত্ব। রাজ্য জুড়ে বিজেপির বিরুদ্ধে বিজেপির বিক্ষোভও দেখা গিয়েছিল। তৃণমূলের কটাক্ষ, পঞ্চায়েত নির্বাচনে কয়েকটা আসন পেতে তাই কি বিজেপির  ভরসা শুধু মাত্র কেন্দ্রীয় বাহিনীর ওপরেই? জোড়াফুল শিবিরের বক্তব্য, নির্বাচন কমিশনের ওপরে আস্থা রাখা উচিৎ।

আরও পড়ুন: ক্যাবিনেট বৈঠকে ব্যারাকপুরের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

 

 

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

হাঢ়িম ঘটনা ধূপগুড়িতে! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য

আত্মহত্যা নাকি খুন? গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত বরাহনগর, আটক স্বামী-শাশুড়ি

মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার

টাকা লুটের পর এলোপাথাড়ি গুলি! আমেরিকায় নিজের দোকানেই খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

রবিতে টালিগঞ্জে তুলকালাম, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

‘পুলিশ শুধু বন্দুকের ট্রিগার টিপবে,’ গুন্ডাদমনে চরম হুঁশিয়ারি দিলীপের

দ্বিতীয় টেস্টে ভরাডুবি, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

রবিবার দুপুরে স্বাদ বদলাতে গরম ভাতের সঙ্গে রাঁধুন ‘ডাব চিকেন’, রইল রেসিপি