‘টাকা দিয়ে প্রার্থীপদ কিনেছে বিজেপি’,কোলাঘাটে বিস্ফোরক অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি : বিনপুরে বীরবাহা হাঁসদার সমর্থনে জনসভা করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কোলাঘাটে অসীম কুমার মাজীর হয়ে প্রচার করলেন তিনি। এই সভা থেকেও কেন্দ্রকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়া পূর্ব বিধানসভার বিজেপির প্রার্থীকে তাঁদের সমর্থকরাই পছন্দ করছে না। এখানে টাকা দিয়ে প্রার্থীপদ কিনেছে বিজেপি। মানুষের বিপদের সময় এরা পাশে থাকে না বিজেপি।

তিনি আরও বলেছেন, বিজেপির রিপোর্টকার্ড নিয়ে আসার জন্য শুভেন্দু অধিকারীকে আহ্বান করেছেন তিনি। তাঁর কথায়, তৃণমূল সরকারের সমস্ত কাজের হিসেব তিনি দেবেন। কিন্তু বিজেপিও তাঁদের রিপোর্ট কার্ড পেশ করুক। ভোটের লাইনে দাঁড়িয়ে বিজেপিকে জবাব দেবে বাংলার মানুষ। ধর্মের ভিত্তিতে রাজনীতি করা উচিৎ নয়। বাংলার ভোটের কারণে এখন দাম বাড়ছে না। ভোটের পরেই রান্নার গ্যাস ২ হাজার টাকা হবে।

তিনি বলেছেন, বিজেপি যা বলে সব মিথ্যে কথা বলে। বছরে ২ কোটি চাকরির কথা বলা হয়েছিল। তা দেওয়া হয়নি। মোদির গ্যারান্টির যে মিথ্যে, তা বার বার প্রমাণিত। পূর্ব মেদিনীপুরের উন্নয়নমূলক কাজ দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে। কোনও সুযোগ সুবিধার ব্যবস্থা করেনি। সকাল থেকে রাত শুধু মিথ্যে কথা বলছে। লাইনে দাঁড় করিয়ে মানুষকে যেমন হেনস্থা করা হয়েছে, তেমন লাইনে দাঁড়িয়েই এর উত্তর দেওয়া হবে। এর থেকেই বোঝানো হবে বাংলার মানুষ মাথানত করে না। প্রচারে গিয়ে ঘরের কাজ করতে দেখা গিয়েছে একাধিক বিজেপি প্রার্থীকে। এই প্রসঙ্গে মা বোনেদের তিনি বলেছেন, বিজেপি কর্মীদের দিয়ে কাজ করিয়ে নিন। দাদা-ভাইরা চুল দাড়ি কামিয়ে নিন। এদের দিয়ে ঘর ধোয়া মোছার কাজ করিয়ে নেওয়া হোক। আগামী ১ মাস এই কাজ করিয়ে নিন। 

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহনমন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য