পুরভোটের আগেই পদ্মের খুশবু জোড়াফুলে, শিলিগুড়িতে চাপে বিজেপি

সম্প্রতি শিলিগুড়ি-সহ চারটি পুরনিগমে ভোট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। তাই আগেই উত্তরবঙ্গে জবরদস্ত ধাক্কা খেল পদ্ম শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: সম্প্রতি শিলিগুড়ি-সহ চারটি পুরনিগমে ভোট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। তাই আগেই উত্তরবঙ্গে জবরদস্ত ধাক্কা খেল পদ্ম শিবির। ভোটের মুখেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শিলিগুড়ি পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর খুশবু মিত্তল। যা বিজেপি শিবিরের কাছে বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল। শিলিগুড়িতে বিজেপির পুর প্রতিনিধি দলের অন্যতম মুখ ছিলেন খুশবু মিত্তল। মঙ্গলবার বিকালে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি ছেড়ে আনুষ্ঠানিক ভাবে শাসকদলে যোগ দিলেন তিনি। প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে গোটা রাজ্যে খারাপ ফল করলেও তুলনামূলকভাবে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি। ফলে শিলিগুড়ি পুরভোটে ভালো ফল করার স্বপ্ন দেখছিল পদ্ম শিবির। কিন্তু তার আগেই এল বড়সড় ধাক্কা।

কলকাতা পুরভোটে পর্যুদস্ত হতে হলেও শিলিগুড়ি ও আসানসোল পুরনিগমের ভোট নিয়ে কোমর বেঁধে নামার চেষ্টা করছে বিজেপি। এরমধ্যে শিলিগুড়ি নিয়ে যথেষ্ট আশাবাদী পদ্ম শিবির। কারণ বিধানসভায় লড়াই করে শিলিগুড়ি আসনে জয়লাভ করে বিধায়ক হয়েছেন শঙ্কর ঘোষ। ফলে এবার উত্তরবঙ্গের একমাত্র পুরনিগমে বোর্ড দখল করার স্বপ্ন দেখছিল বিজেপি। কিন্তু তাঁর আগেই দীর্ঘদিনের কাউন্সিলর গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক চুকিয়ে যোগ দিলেন তৃণমূলে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন খুশবু মিত্তল? তাঁর কথায়, দীর্ঘদিন বিজেপি করেছি। এখন এলাকার উন্নয়ন করতে চাই। তাই দল ছাড়ছি। এই প্রসঙ্গে তৃণমূল নেতাদের দাবি, বড় সাফল্য দলের। এর জেরে ওয়ার্ডে তৃণমূল আরও শক্তিশালী হবে। উত্তরবঙ্গ তৃণমূলের শীর্ষ নেতাদের দাবি, আগামীদিনে আরও বড় চমক অপেক্ষা করছে। পাশাপাশই মঙ্গলবার প্রায় ৩০০-র বেশি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানে বড় ধাক্কা খেল গেরুয়া শিবিরে। বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য, মণ্ডল সভাপতি- সহ ৩০০ পরিবার যোগ দিল তৃণমূলে।

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য