তৃণমূলকে হারাতে না পেরে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি, সরব অভিষেক

ফলতায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদি সরকার ও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেপথ্যে ED'র ব্যবহার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার নিয়ে ফের সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন অর্থাৎ শুক্রবার তিনি তাঁর সংসদীয় কেন্দ্র ডায়মন্ডহারাবারের(Daimond Harbour) ফলতায় ফতেপুর হাইস্কুলের মাঠে দলেরই একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল গতকাল অর্থাৎ বৃহস্পতিবার। কিন্তু সেদিনই তাঁকে সল্টলেকের CGO Complex-এ থাকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate’র কার্যালয়ে হাজিরা দেওয়ার সমন পাঠিয়েছিল ED। তাই গতকালের অনুষ্ঠান বাতিক করে এদিন সেই অনুষ্ঠান করতে হয়। সেই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়েই নাম না করে নরেন্দ্র মোদি সরকার ও বিজেপির(BJP) বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন অভিষেক শুরুই করেন গতকালের অনুষ্ঠান বাতিল করার প্রসঙ্গ ধরে। তিনি বলেন, ‘বাংলার মাটিতে তৃণমূলের সঙ্গে পেরে না উঠে বিজেপি এজেন্সিকে ব্যবহার করছে। যেদিন যেদিন আমার কর্মসূচি, সেই দিনই আমাকে ডেকে পাঠানো হচ্ছে। নবজোয়ার কর্মসূচীর সময়ও ডেকেছিল, রাজভবনে ধর্নার সময়ও ডেকেছিল। দিল্লির কর্মসূচীর সময়ও ডেকেছিল, আবার গতকালের কর্মসূচীর মধ্যেও ডেকেছিল। আমাকে আইনজীবীরা যেতে বারণ করেছিল। আমি কিন্তু গিয়েছি। যতবার ডাকবে ততবার যাব। তদন্তে সম্পূর্ণ সাহায্য করবো। ইডি ডেকেছিল বলে গতকালের সভা পিছিয়ে সেখানে গিয়েছিলাম। প্রায় ৬ হাজার পাতার নথি ইডি দফতরে জমা দিয়েছি। গরু পাচার, কয়লা কেলেঙ্কারিতে কিছু করতে না পেরে, নিয়োগ দুর্নীতি মামলায় ডাকছে। শুধু আমাকে নয়, আমার মা-বাবা-স্ত্রী সবাইকে ডেকে পাঠাচ্ছে। কিন্তু এভাবে ধমকে চমকে আমাকে দমিয়ে রাখা যাবে না।’

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের