‘পাল্টেছে এইবার, এলো বিজেপি সরকার’, বাংলায় ক্ষমতাতে এসে নতুন গান প্রকাশ করল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার,’ এই স্লোগান তুলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল গেরুয়া শিবির। আর তাতেই বিশ্বাস করেছে বাংলার গণদেবতা। উজার করে ভোট দিয়েছে বিজেপিকে। যার ফলে ২০৭টি আসন পেয়ে বাংলায় প্রথমবারের জন্য ক্ষমতাতে এসেছে গেরুয়া শিবির। বাংলার পাঁকে ফুটেছে পদ্ম। সেই কথা মাথাতে রেখে এবার নতুন গান প্রকাশ করল বিজেপি। তার স্লোগানেও এসেছে বদল। এবার বিজেপির স্লোগান, ‘পাল্টেছে এইবার, এলো বিজেপি সরকার।’

আরও পডুন: ‘রিপন স্ট্রিট-জানবাজারে উত্তেজনার খবর ভুয়ো’, সোশ্যাল মিডিয়ায় সর্তক করল লালবাজার

বিজেপি সূত্রে খবর, এবার থেকে এই স্লোগানকে মাথায় রেখে কাজ করবেন গেরুয়া শিবিরের নেতারা। বাংলায় ক্ষমতাতে এলে কোন কোন বিষয়ে কাজ হবে সেটাও বিজেপির তরফে বিধানসভা ভোটের আগে ইস্তাহার দিয়ে জানানো হয়েছিল। সেই দিকেই এবার নজর দেবে রাজ্য বিজেপি। অন্তত নতুন ভিডিও প্রকাশ করে তেমনটাই ঘোষণা করেছে পদ্ম শিবির। বিজেপির দেওয়া ভিডিওতে দেখানো হয়েছে গঙ্গা, দ্বিতীয় হুগলি সেতু, বাঙালির প্রাণের দুর্গাপুজো, মা কালী, গঙ্গাসাগর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাওয়া ঝালমুড়িও রয়েছে বিজেপির দেওয়া ভিডিওতে।

রাজ্যে প্রচারে এসে তৃণমূলের জমানায় হওয়া অন্যায়, অত্যাচারের তীব্র প্রতিবাদ জানাতে বারবার দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী মোদিকে। তাঁদের সংকল্প ছিল একটাই, বাংলায় বিজেপি আসলেই ভয় নয় ভরসাই হবে মূল কাজ। সেটাই ভিডিওতে দেখানো হয়েছে। এমনকী মোদির বলা জয় মা কালী ধ্বনিও বিজেপির প্রকাশিত গানে দেওয়া হয়েছে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম