‘‌স্ত্রীদের ঘরে বন্দি করে রাখুন’‌, বিজেপির সংকল্প সভা থেকে বিতর্কিত মন্তব্য রাজ্য কমিটির নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ গৃহবধূদের এবার বাড়িতে বন্দি রাখার নিদান দিলেন বিজেপি নেতা। একেবারে প্রকাশ্যে দিনের আলোয় এই বার্তা দিয়েছেন তিনি। আসলে বাংলার গৃহবধূরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সরাসরি ব্যাঙ্কে টাকা পান। সুতরাং তাঁরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। চলতি বছরে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। তাই ভোটের সময় গৃহবধূদের বাড়িতে বন্দি রাখলে তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব। আর সেটা করতে হবে স্বামীদের। এই মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। আর তা ছড়িয়ে পড়তেই প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস।

এদিকে বিধানসভা নির্বাচনের আগে এমন বিতর্কিত মন্তব্য করার জেরে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতির ময়দানে। বিজেপি নেতার এমন নিদান মোটেই ভাল চোখে দেখছেন না বাংলার মহিলারা। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। শুধু তাই নয়, এলাকার পুরুষরা যাতে স্ত্রীদের ঘরে বন্দি করে রাখে সেই নিদান দিয়েছেন বিজেপি নেতা। কালীপদ সেনগুপ্ত বলেন, ‘‌লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর যখন স্ত্রীরা তৃণমূলকে ভোট দিতে যাবেন তখন যেন স্বামীরা তাঁদের স্ত্রীকে ঘরে বন্দি করে রাখেন।’‌ বিজেপি নেতার এই বক্তব্যের পরই তুমুল বিতর্ক তৈরি হয়েছে এলাকায়।

 

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলাইকুন্ডু মাঠে ‘বিজেপির সংকল্প সভা’ হচ্ছিল। সেই মঞ্চ থেকেই এই ধরণের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। শনিবার কুলাইকুন্ডার সভায় প্রধান বক্তা ছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সভায় তার আসার আগে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত। এই বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় তোপ দেগে বলা হয়, ‘‌দাসপুরে বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্তের তালিবানি ফতোয়া— লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলাদের নাকি ঘরে বন্দি করে রাখতে হবে! এটাই বিজেপির আসল নারী–বিদ্বেষী রূপ। যারা মুখে ‘নারী শক্তি’র কথা বলে, তারাই আজ মা–বোনেদের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায়।’‌

এছাড়া মহিলা ভোট পেতে এই লক্ষ্মীর ভাণ্ডার অনুকরণ কিন্তু বিজেপিও করেছে। মহারাষ্ট্রে ‘লাডলি বহেনা’ প্রকল্প চালু করা হয়েছে। যদিও তা নিয়ে বিতর্ক আছে। বাংলায় বিজেপি নেতারা বলছেন, ক্ষমতায় এলে চালু থাকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তৃণমূল কংগ্রেসের থেকে বেশি টাকা দেওয়া হবে। সেখানে বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত বলেন, ‘‌তৃণমূল মানে চোর সারা রাজ্যের মানুষ জেনে গিয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করছি, যাঁরা আমাদের কর্মীরা আছেন। তাঁরা তৃণমূলের চোখে চোখ রেখে দাসপুর বিধানসভায় জয়লাভ করবে। প্রার্থী আমাদের পদ্মফুল। ২৯৪টা বিধানসভা আসন। লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন। তবে, এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া অনেক মা আছেন, যাঁরা তৃণমূলে ভোট দেবেন। সেই সব পরিবারের স্বামীদের বলছি ওই মায়েদের ঘরে বন্দি করে রেখে দেবেন। ভোট দিতে হবে পদ্মফুলে জোড়াফুলে নয়।’‌

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে