বিজেপি নেতার বহুগামিতা, চ্যালাকাঠ দিয়ে পিটিযে খুনের অভিযোগ

বিজেপি নেতার একাধিক বিয়ে। জীবন দিয়ে চোকাতে হল মূল্য। কাঠ চেরাই করা মিলের মধ্যে তাঁকে চ্যালাকাঠ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি নেতার একাধিক বিয়ে। আর তার জেরে পরিণতি হল ভয়ঙ্কর। জীবন দিয়ে চোকাতে হল মূল্য। কাঠ চেরাই করা মিলের মধ্যে বিজেপি নেতাকে চ্যালাকাঠ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ওই নেতার দ্বিতীয় স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার নির্মল জোত এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বিজেপি নেতার নাম সাহারাম বর্মন। তিনি এলাকার ৪টি বুথে বিজেপির শক্তি প্রমুখ ছিলেন। সাহারামকে খুনে অভিযুক্ত ব্যক্তির নাম পলাশ রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পলাশ রায়ের স্ত্রী ভারতী বর্মনের সঙ্গে সাহারামের পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল। এর পর ভারতীকে বিয়ে করেন তিনি। ভারতী বর্মন সাহারামের দ্বিতীয় স্ত্রী। জানা গিয়েছে সাহারামের প্রথম পক্ষের স্ত্রী চার বছর আগে মারা গিয়েছে। তার পর পলাশের স্ত্রীর সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন বিজেপি নেতা সাহারাম।

রাঙ্গাপানি এলাকায় সাহারামের একটি  কাঠ চেরাই করা মিল রয়েছে। মিল লাগোয়া একটি বাড়িতে থাকতেন তিনি। ভারতীকে বিয়ে করার পর মিল লাগোয়া সেই বাড়িতে তাঁকে এনে তোলেন সাহারাম। শনিবার অভিযুক্ত পলাশ রায় ওই মিলে এসে সাহারামের ওপর চড়াও হয়। তাঁকে চ্যালা কাঠ দিয়ে লাগাতার বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের জেরে সাহারামের মৃত্যু হয়। এই ঘটনার খবর পেয়ে কাঠ মিলের কাছে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে সাহারামের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অন্যদিকে ঘটনার পর অভিযুক্ত পলাশ রায় ফাঁসিদেওয়া থানায় আত্মসমর্পণ করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পলাশের স্ত্রী ভারতীকে বিয়ে করে নিজের ঘরে এনে তোলার জন্য সাহারামের ওপর আক্রোশ ছিল অভিযুক্ত পলাশের। সেই আক্রোশ থেকে এদিন খুন করেন তিনি।

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে