‘‌নন্দীগ্রাম থেকে সরতে চাইছেন শুভেন্দু’‌, সুকান্তের মন্তব্যের পাল্টা দিলেন কুণাল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী দিতে চায় বিজেপি। একবার লোডশেডিং করে নন্দীগ্রামে জিতেছিলেন শুভেন্দু অধিকারী। তাই তাঁর নাম দেওয়া হয় ‘‌লোডশেডিংবাবু’‌। এই নামকরণ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ফলাফল প্রকাশের সময় প্রথমে ঘোষণা হয়ে যায় জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর লোডশেডিং হয়ে যায়। আর পুনরায় গণনা হয় এবং ঘোষণা করা হয় জয়ী শুভেন্দু অধিকারী। এই নিয়ে মামলাও রয়েছে। এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী দাঁড়াতে চাইছেন না শুভেন্দু বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

এদিকে এবার নন্দীগ্রামে শুভেন্দু প্রার্থী হলে হারবেন বলেও দাবি করেছেন কুণাল। তাই এখন ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করতে পারে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর এই মন্তব্যের পরই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। কারণ শুভেন্দু অধিকারী নিজেও বারবার ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীকে হারাানোর হুঁশিয়ারি দিয়েছেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত।

অন্যদিকে আজ, শুক্রবার ভবানীপুরে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপির সমর্থনে দেওয়ালও লেখেন। ভবানীপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী নিয়ে সুকান্ত বলেন, ‘‌মুখ্যমন্ত্রী যদি এখানে ভোটে প্রার্থী হন, তখন আমাদের দলও ঠিক করবে কাকে প্রার্থী করবে। দল যদি মনে করে শুভেন্দুদা এখান থেকে প্রার্থী হবেন, তাহলে শুভেন্দুদাই ভবানীপুরে দাঁড়াবেন। তবে শুভেন্দুদা ভবানীপুরে ভোটে লড়ুন বা অন্য কেউ, আমাদের মণ্ডল সভাপতিও ভবানীপুর থেকে দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন। আমরা সব কেন্দ্রকেই সমান গুরুত্ব দিচ্ছি। যে কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জোরদার দেওয়া হবে আমরাও জোরদার প্রার্থী দেব। প্রার্থী যেই হোন না কেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে ওনাকে রাজনৈতিক সন্ন্যাসে পাঠাবো।’

এছাড়া এই মন্তব্য করার পরই এসেছে পাল্টা আক্রমণ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা দাবি করেন, ‘‌নন্দীগ্রাম থেকেই এবার শুভেন্দুর জেতা কঠিন। নন্দীগ্রামের হাওয়া বুঝেই শুভেন্দু অন্য আসনে সরে যেতে চাইছেন। সুকান্ত মজুমদার ভবানীপুরে গিয়ে যা বলেছেন সেটা মুখের কথা। ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বিপুল ভোটে জিতবেন। বিজেপি হল বাংলা বিরোধী। মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। তারা ভবানীপুর নিয়ে অকারণ সময় নষ্ট করছেন। নজর ঘোরাতে এই সব বলা হচ্ছে। নন্দীগ্রামে লিড পাবে তৃণমূল কংগ্রেস। তাই এসব কথা বলে চমক দিতে চাইছেন বিজেপি নেতারা৷’

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন