সাম্প্রদায়িক তাস খেলছে বিজেপি, মালদা থেকে কটাক্ষ তৃণমূল বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা : যেকোনও বিষয়কে বিজেপি সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে। যেভাবে তারা সাম্প্রদায়িক বিষ ছড়ানোর চেষ্টা করছে তার সঙ্গে লড়াই করা অত্যন্ত কঠিন। ইংরেজবাজারের রথবাড়ি থেকে বিজেপিকে এইভাবে কটাক্ষ করেছেন মোথাবাড়ি তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন।

তিনি বিজেপিকে নিশানা করে আরও বলেছেন, আগুন নিয়ে না খেলতে। আগুন নিয়ে খেললে, তাতে নিজেরাই পুড়ে যাবেন। বাংলার মানুষ অত্যন্ত শান্ত। সেই কারণেই যেখানে যা খুশি বলে যাচ্ছেন। সবকিছু মানুষ সহ্য করবে না। সাধারণ মানুষে ক্ষেপে গেলে বিপদ বাডবে। তাঁর কথায়, বাংলার মানুষ শান্তিপ্রিয়। তাঁদের ক্ষতি করার চেষ্টা না করাই ভালো। কারণ মানুষ রেগে গেলে কাউকে ছাড়বে না। মালদার ইংরেজবাজারের রথ বাড়িতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল।সেখানেই বিজেপিকে কটাক্ষ করেছেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী এবং মোথাবাড়ি তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন।

অতীতের কথা টেনে তিনি বলেছেন, আগে কোনো ঘটনা ঘটলে তার তাৎপর্য ও কেন কী হয়েছে বোঝার চেষ্টা করা হত। এখন সব জায়গায় সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা চলছে। প্রশাসনের ওপর ভরসা রাখা হত। সাম্প্রদায়িকতা নিয়ে নোংরা খেলায় পা ফেলা দুষ্কর হয়ে উঠেছে।

তাঁর কথায়, শান্ত বাংলা, শান্ত ভারতবর্ষ কাম্য। রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। যে যেমনভাবে রাজনীতি করছে সেইভাবে করুক। কিন্তু সেখানে সাম্প্রদায়িকতার ছোঁয়া যেন না থাকে। কোনও ঘটনা সাম্প্রদায়িকতার ছোঁয়া লাগলেই, আসল ঘটনা ধামাচাপা পড়ে যায়। আসল অপরাধীরা ছাড় পেয়ে যায়। অপরাধের সংখ্যা বাড়তেই থাকে। তাই সবার আগে সাম্প্রদায়িকতার সাত খেলা বন্ধ করতে হবে।

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার পুলিশের জালে অরিজিৎ দাস ঠাকুর

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম