লক্ষ্মীর ভাণ্ডার–যুবসাথী যমজ প্রকল্পের ধাক্কা, বাঙালির মন বুঝতে বিজেপির সমীক্ষা টিম ডাহা ফেল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা দুটি প্রকল্পে জোর ধাক্কা খেল বঙ্গ–বিজেপি। এমন যমজ প্রকল্পের মুখোমুখি যে হতে হবে তা ভাবতে পারেননি বঙ্গ–বিজেপির নেতারা। তাই চাপে পড়ে সমালোচনা করতে শুরু করেছেন তাঁরা। এমন পরিস্থিতিতে পড়ে বিজেপি বাঙালির মন বুঝতে সমীক্ষা চালায়। আর তাতে ডাহা ফেল করেছে ওই টিম বলে সূত্রের খবর। কারণ সমীক্ষা করতে নেমে নতুন প্রজন্মের কাছে যায় তারা। আর যা প্রতিক্রিয়া পেয়েছে তাতে কার্যত দিশেহারা হয়ে পড়েছে এই সমীক্ষক টিম বলে জানা গিয়েছে।

এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আগেই ছিল। তার সঙ্গে নতুন প্রকল্প যুবসাথী নিয়ে আসা হয়েছে। তার ফর্ম পূরণ গতকাল থেকে শুরু হয়েছে। এই কারণে লক্ষ্মীর ভাণ্ডার–যুবসাথীকে যমজ প্রকল্প বলা হচ্ছে। এবার এই দুই সামাজিক প্রকল্প নিয়ে কপালে ভাঁজ পড়েছে বিজেপির। এই দুই প্রকল্পে বাঙালি কতটা মজেছে তা বুঝতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে সার্ভে টিম নামিয়ে সমীক্ষা শুরু করেছে। আর বিজেপি সূত্রের খবর, সমীক্ষা দলের প্রতিনিধিরা শহর থেকে জেলা চষে বেরিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। বাঙালির মন বুঝতে গিয়ে যে সব তথ্য পেয়েছেন তা নথিভুক্ত করা হচ্ছে। আর তাতেই তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন বলে সূত্রের খবর। তাই বিকল্প পথ নিয়েছে বিজেপি।

অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মহিলাদের এবং যুবসাথী প্রকল্প নিয়ে পড়ুয়া ও বেকার যুবকদের সঙ্গে কথা বলতেই রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা শুনতে হয়েছে। তারপরই এই সমীক্ষক দল বিকল্প পথ বাতলে দিয়েছেন বিজেপি নেতাদের। কী সেই বিকল্প পথ?‌ সমীক্ষক দলের পক্ষ থেকে বিকল্প পথ হিসাবে বলা হয়েছে, নেতা–নেত্রীরা যেন বলতে শুরু করেন বিজেপি ক্ষমতায় এলে আরও বেশি টাকা দেবে মাসে। আর এবার বিজেপিই বাংলার ক্ষমতা দখল করবে এটা জোর গলায় বলতে হবে প্রত্যেক সভা–সমাবেশ–বক্তব্যে। তাই এখন সবকিছুতেই বিজেপি নেতা, নেত্রীরা এই কথা বলতে শুরু করে দিয়েছেন বলে সূত্রের খবর।

এছাড়া এই সমীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করেই বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজনৈতিক কৌশল সাজাতে শুরু করেছে। এই সামাজিক প্রকল্পগুলির প্রভাব এতটাই গভীর বলে আক্রমণাত্মক প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলা ও যুব ভোটারদের মধ্যে এই যমজ প্রকল্পের প্রভাব বিধানসভা নির্বাচনে পড়বে বলে মনে করা হচ্ছে। তার উপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার টাকা বেড়ে গিয়েছে। সেটা আবার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেও গিয়েছে। আর যুবসাথী প্রকল্পের টাকা এপ্রিল মাস থেকে সরাসরি যুবদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তাতে রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন বিজেপি নেতারা বলে সূত্রের খবর।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর