দক্ষিণ দিনাজপুরের বিজেপি সভাপতির পদত্যাগ, মোদির ব্রিগেড সভার আগে জোর ধাক্কা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন কার শক্তিশালী?‌ এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ একদিকে বিজেপি নেতারা বলছেন, তাঁরা এবার ক্ষমতায় আসবেই। তাই তাঁরা আত্মতুষ্টিতে রয়েছে। অপরদিকে বুথস্তর সংগঠন শক্তিশালী করে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়নি। কিন্তু ভোটের উত্তাপ টের পাওয়া যাচ্ছে চায়ের দোকান, আড্ডার ঠেকে। এই আবহে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সভাপতি পদত্যাগ করলেন। আর তাতেই গেরুয়া শিবিরের অন্দরে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

এদিকে বিধানসভা নির্বাচনের মরশুমে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন স্বরূপ চৌধুরী। আর তার জেরে এখানে বিজেপির সংগঠন একেবারে ধূলোয় মিশে গেল বলে জানা গিয়েছে। কারণ এখানে সংগঠন গড়ে তুলেছিলেন তিনি। স্বরূপ চৌধুরী দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন খবর চাউর হতেই পদ্মপার্টির কর্মী–সমর্থকরা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি যেখানে যাবেন তাঁরা সেখানেই যাবেন বলে জানিয়ে দিয়েছেন। দল তাঁকে যোগ্য মর্যাদা দিচ্ছিল না বলেই ঘনিষ্ঠমহলে অভিযোগ করেছেন স্বরূপ চৌধুরী। তাই এই পদত্যাগ বলে সূত্রের খবর।

অন্যদিকে স্বরূপ চৌধুরী পদত্যাগ করতেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। কোথায় যাচ্ছেন তিনি?‌ এই প্রশ্ন উঠতে শুরু করতেই তাঁর অনুগামীদের সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন স্বরূপ চৌধুরী। যদিও এই নিয়ে মুখ খোলেননি এই সংগঠনের নেতা। ২০২৫ সালের মার্চ মাসে এই জেলার সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে সংগঠনের দায়িত্ব সামলেছেন স্বরূপ চৌধুরী। এই জেলায় বিজেপির সংগঠনকে শক্তিশালী ভিতের উপর গড়ে তুলেছিলেন। এখানেও আদি–নব্যের দ্বন্দ্ব তাঁকে দলের থেকে দূরে সরে যেতে বাধ্য করে। অবশেষে বিজেপি ছেড়ে দিলেন তিনি বলে সূত্রের খবর।

তাছাড়া এসআইআর থেকে শুরু করে চূড়ান্ত ভোটার তালিকায় বহু বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। মানুষের কাছ থেকে তাঁকে তা নিয়ে নানা কথা শুনতে হচ্ছিল। যার উত্তর তিনি দিতে পারছিলেন না। আর কেন্দ্রীয় বাজেটে তেমন কিছু মেলেনি বাংলার কপালে। তা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল। এখন রান্নার গ্যাস নিয়ে বিপুল সমস্যায় পড়তে হয়েছে বাংলার গৃহিণীদের। সেটাও তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের দৌলতে। যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজেপি নেতা স্বরূপ চৌধুরীকে। এই সার্বিক পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্বকে পাশে পাননি তিনি বলে অভিযোগ। এমনকী এই কারণে রথযাত্রা কর্মসূচিতেও সামিল হননি তিনি বলে সূত্রের খবর। এবার প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগেই ছাড়লেন দল।

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে ‘ধাম’ শব্দ প্রত্যাহার করলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর