মালদায় বিজেপি সমর্থককে কুপিয়ে ‘খুন’, আহত আরও ২

Share:

নিজস্ব প্রতিনিধি : মধ্যমগ্রামের পর ইংরেজবাজারে খুন এক বিজেপি সমর্থক। ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের নাম কিষাণ হালদার। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বেই তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার পুরসভার এক নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন কিষাণ হালদারের ২ বন্ধু।

জানা গিয়েছে, বুধবার রাতে কিষাণের কাছে ফোন আসে। সেই ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কিষাণ। তারপর আর বাড়ি ফেরেনি সে। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায়, বাড়ির লোক খুঁজতে বের হয়। বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় রাতেই। মৃতদেহর পাশেই পরেছিল একটি বড় আকারের হাঁসুয়া। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই তাঁরা চলে আসেন। পুলিশের প্রাথমিক অনুমান, হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে কিষাণকে। এই ঘটনায় তাঁর আরও দুই বন্ধুও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় প্রতিবেশী গোলাম হালদার ও তাঁর ছেলে সুমন হালদার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, কোনও একটি বিষয় নিয়ে এলাকায় কয়েকজনের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই ঝামেলা থেকে সূত্রপাত অশান্তির। এই ঘটনায় এখনও পর্যন্ত ২জনকে আটক করা হয়েছে। এদের কারও সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই বলে জানা গিয়েছে। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়েছে।  বুধবারই আততায়ীদের গুলিতে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথও। অন্যদিকে, বসিরহাট দক্ষিণ বিধানসভার গোডাউন পাড়া এলাকায় রোহিত রায় নামে এক বিজেপি সক্রিয় কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে। আহত অবস্থায় তাঁকে প্রথমে বসিরহাট হাসপাতাল এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে । বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে গুলি করেছে। এই গুলি ঘটনায় তদন্তে নেমে বসিরহাট গোডাউন পাড়া এলাকা থেকে জাহিনুর গাজী নামে একজনকে গ্রেফতার করে পুলিশ । বৃহস্পতিবার পুননির্মাণের জন্য ঘটনাস্থলে তাকে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক