মতুয়া ভোটব্যাঙ্ক নিয়ে তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির অন্দরে, পদ্মবনে কাঁটা নিয়ে দুশ্চিন্তা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে আর ১০ দিন বাকি। এখন প্রত্যেক রাজনৈতিক দলই প্রচারে নেমে পড়েছে। তৃণমূল কংগ্রেস ঝড়ের গতিতে প্রচার করছে। সেখানে বিজেপি বেশ ব্যাকফুটে পড়ে গিয়েছে। কারণ নীচুতলার নেতা–কর্মীরা সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট চাইতে পারছেন না। আর মোদি–শাহ বাংলায় এসে সভা করলে নিজেরা সেখানে উপস্থিত থাকলেও সাধারণ মানুষকে নিয়ে যেতে পারছেন না। এই পরিস্থিতি তৈরি হয়েছে এসআইআর পর্বে নাম বাদের জেরে। আর তার জেরে দলের অন্দরে তৈরি হয়েছে চরম গোষ্ঠীদ্বন্দ্ব। ফলে পদ্মবনের কাঁটায় হাত ক্ষতবিক্ষত হচ্ছে বলে সূত্রের খবর।

এদিকে বনগাঁয় এখন বিজেপির লড়াই হচ্ছে দলের অন্দরেই। গাইঘাটা ও বাগদা এই দুই কেন্দ্রে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। প্রার্থী নির্বাচন থেকে সংগঠনের অবস্থা নিয়ে পদ্মশিবিরের অন্দরের লবিবাজি, ঠাকুরবাড়ির প্রভাব নিয়ে লাঠালাঠি চরমে উঠেছে কর্মীদের মধ্যে। এখানে এসআইআরের জেরে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে বলে অভিযোগ। এই সাঁড়াশি চাপে পড়ে নির্বাচনে কতটা সাফল্য আসবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। গাইঘাটায় বিজেপির প্রার্থী সুব্রত ঠাকুর। এখানে চারটি মণ্ডলের মধ্যে দুটি সুব্রত বিরোধী বলে সূত্রের খবর। এখানেই নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি নেত্রী তনিমা সেন। এসআইআর পর্ব এবং তার জেরে মতুয়াদের নাম বাদ পড়াকে মেনে নিতে না পেরেই নির্দল হয়ে নেমেছে তনিমা দেবী।

অন্যদিকে গাইঘাটায় ব্যাপক প্রভাব পড়েছে এসআইআর পর্বে। নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে মতুয়া সম্প্রদায়কে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। কিন্তু বাস্তবে তা ঘটেনি। খসড়া তালিকা থেকে ৬,৭৭০ জনের নাম বাদ পড়ে। পরে বিচারাধীন ছিল ২৩,২৭৮ জন। তার মধ্যে বাদ গিয়েছে ১৯,৬৩৮। সব মিলিয়ে প্রায় ২৬,৪০৮ নাম ভোটার তালিকা থেকে উধাও। সবাই মতুয়া সম্প্রদায়ের। বনগাঁ মহকুমায় এই সংখ্যা প্রায় ৮৬ হাজার। এটাই এখন বিজেপির নীচুতলায় পরাজয়ের আশঙ্কা তৈরি করেছে। বাগদায় প্রার্থী হয়েছেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। আর তাঁর বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছেন দু’বারের বিধায়ক দুলাল বর। কংগ্রেস, তৃণমূল, বিজেপি—তিনটি দলই করে এখন বিজেপি বিরোধী। দুলাল বরের দাবি, ‘‌ঠাকুরবাড়ির পরিবারতন্ত্র ও বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে আমাদের লড়াই। তাই আমি নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ে নেমেছি।’‌

এছাড়া বিজেপির নীচুতলার কর্মীদের অভিযোগ, এসআইআর হওয়ার পর মানুষের সামনে দাঁড়ানো যাচ্ছে না। আর নেতারাও এসে তেমন কোনও কাজ করছেন না। ফলে একটা অংশ নিরাপদ দূরত্ব বজায় রাখছে। মতুয়ারা এখন বিজেপির বিরুদ্ধে চলে গিয়েছে। এই আবহে বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করেন, ‘‌বনগাঁর চারটি কেন্দ্রেই তৃণমূল জিতবে। নির্দল প্রার্থীদের কোনও প্রভাব পড়বে না। ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, ঠাকুরবাড়ির প্রভাব নিয়ে বিতর্ক, মতুয়া ভোটব্যাঙ্কে এবার ধস নামবে।’‌

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে