চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘৫০ পার করতে পারবে না বিজেপি’, জয়নগরে চ্যালেঞ্জ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহর সম্বোধন করার ভঙ্গিমাকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদির ‘ও দিদি’ সম্বোধনের প্রসঙ্গও টেনে এনেছেন। তিনি বলেছেন, গতবার প্রধানমন্ত্রী ও দিদি বলে ডেকেছিলেন। ৭৭-এ গাড়ি আটকে গিয়েছিল। এবার ৫০ পার করতে পারবে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর  রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে ‘এ দিদি’ বলে কী করে সম্বোধন করেন? যাঁরা বাংলার মানুষকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, তাঁরা শান্ত থাকুন। নরেন্দ্র মোদি, অমিত শাহকে গরমে বেশি জল খাওয়ার পরামর্শ অভিষেকের।

তিনি আরও বলেছেন, তৃণমূল ক্ষমতায় আসার পরে জয়নগরের মোয়া জিআই ট্যাগ পেয়েছে। এই স্বীকৃতির মেলার পরে শুধু রাজ্য বা দেশের মধ্যে নয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও এর চাহিদা বেড়েছে। জয়নগর থেকে তৃণমূলের সাফল্যের কথাই তুলে ধরেছেন তিনি। সরকার কথা রেখে মোয়া হাব তৈরি করেছে। 

তাঁর কথায়, মোয়ার আড়তঘর জয়নগর। জয়নগর ও মোয়া দুটো শব্দই সমর্থক। জয়নগরে ২০১৪ সালে প্রশাসনিক সভা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জয়নগরের মজিলপুরের টাউন এলাকায় মোয়া হাব করবেন। সেই কথা মতো ২ কোটি ১২ লক্ষ টাকা খরচ করে ৪ কাঠা জমির ওপরে তৈরি হয়েছে মোয়া হাব। এই হাবে আন্তর্জাতিক প্যাকেজিং মেশিন থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। পাশাপাশি দমকল কেন্দ্র হয়েছে। আগে ডায়মন্ড হারবার থেকে বা বারুইপুর থেকে দমকল ডাকতে হতো। এখন তা করতে হয় না। পথবাতি থেকে শুরু করে হাসপাতালের উন্নয়ন, কলেজের বিল্ডিং নির্মাণ, মন্দির সব কাজ করা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট বাড়ানোর কথাও বলেছেন এদিন। তাঁর কথায় লোকসভায় জয়নগরে জয়ের ব্য়বধান ছিল ৪৪ হাজার। এবার সেটা ৬০ হাজার করতে হবে। মন্দির বাজারের সেই টার্গেট করতে হবে ৪০ হাজার। এদিন তিনি আরও বলেছেন, কলকাতা তাঁর জন্মভূমি, দক্ষিণ ২৪ পরগনা তেমন তাঁর কর্মভূমি। 

Published by:

Share Link:

More Releted News:

ইডি-সিবিআইয়ের দরজায় তালা দিয়ে দিন, ফের বিস্ফোরক শমীক

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

‘মণিপুরে সাঁজোয়া গাড়ি পাঠাও’, মোদি-শাহকে তুলোধনা মমতার

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘‌কোলাঘাটে গদ্দারবাবু রাস্তা বন্ধ করে দিয়েছে’‌, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ