তারকেশ্বরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে মাথা ফাটল যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের মুখে উত্তপ্ত হুগলি। তারকেশ্বরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রক্তাক্ত এক যুবক। অভিযোগ, কাঁচের বোতল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়েছে বিজেপি সমর্থককে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় প্রতিবাদ করেন আরেক বিজেপি সমর্থক। অভিযোগ, সেই প্রতিবাদের জেরেই বেধড়ক মারধরের শিকার হন তিনি। কাঁচের বোতল দিয়ে মাথায় আঘাত করা হলে গুরুতর জখম অবস্থায় লুটিয়ে পড়েন ওই যুবক ।আক্রান্ত যুবকের নাম নিমাই সামন্ত। তাঁকে প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেও শারীরিক পরিস্থিতির আরও অবনতি হওয়ায় কলকাতায় পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। নিমাই সামন্ত ও তাঁর পরিবারের অভিযোগ, তিনি এবং কমল সামন্ত দুজনেই গয়েশপুরের বাসিন্দা ও বিজেপি কর্মী। বিজেপির পতাকা লাগানোর সময় কমল সামন্ত নাকি তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলছিলেন। নিমাই সেই ঘটনার প্রতিবাদ করতেই দু’জনের মধ্যে বচসা বাধে, যা পরে মারপিটে গড়ায়। অভিযোগ, বাঁশ ও কাঁচের বোতল দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয় নিমাইকে। এই ঘটনায় পুলিশ কমল সামন্তসহ আরও এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের অভিযোগ, বিজেপি একটি দুষ্কৃতীদের দল এবং তারা ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে। তাঁর দাবি, একজন বিজেপি কর্মী তৃণমূলের পতাকা ছেঁড়ার প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে বিজেপি নেতা গণেশ চক্রবর্তী এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমরা এই ঘটনাকে কোনওভাবেই সমর্থন করি না। যেই দোষ করে থাকুক, তার শাস্তি হওয়া উচিত।ঘটনার পর তারকেশ্বর এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ