‘পরিযায়ী’ লকেটকে প্রার্থী হিসাবে চান না বিজেপি কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। আর তাঁর আগেই বিজেপির মধ্যেই দেখা দিল কোন্দল। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জন্য বিজেপির হয়ে লকেট চট্টোপাধ্যায়কে  চাপিয়ে দেওয়া চলবে না। এই পোস্টার লেখা পোস্টার ছড়িয়ে গিয়েছে শ্রীরামপুরের পাশাপাশি বৈদ্যবাটি এবং শেওড়াফুলিতে।  আর এই পোস্টারকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

শ্রীরামপুর, বৈদ্যবাটি এবং শেওড়াফুলিতে ছড়িয়ে পড়া সেই পোস্টারে লেখা আছে,’ কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।‘ আর শেষ লাইনে লেখা আছে,’ দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।‘ এখান থেকেই স্পষ্ট যে লোকসভা নির্বাচনের আগেই পদ্মশিবিরের মধ্যে দেখা দিয়েছে বিরোধ।

উল্লেখ্য, এই পোস্টার নিয়ে হুগলির  জেলার তৃণমূল  সহ-সভাপতি বিধায়ক অসিত মজুমদার বলেন,’ শ্রীরামপুড়ে লকেটের নামে একটি পোস্টার পড়েছে। এবারের নির্বাচনে হুগলি জেলার হয়ে দাঁড়ালেও হারবে লকেট । কারণ, ২৪’র নির্বাচনে বাংলায় ৪২টা আসনেই জিতবে তৃণমূল।‘ তবে এই পোস্টার নিয়ে লকেটের কাছ থেকে কোন প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।  

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় হুগলি থেকে জিতেছিলেন লকেট চট্টোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত ২০২৪ সালে লোকসভা নির্বাচনে  দলীয় প্রার্থীরা দলের হয়ে কোথা থেকে দাঁড়াবে, তা এখনও জানান হয়নি । আর এই আবহেই লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে  লকেটকে বিজেপি  প্রার্থী হিসাবে দাঁড় করাতে অনীহা প্রকাশ করেছেন পদ্ম শিবিরের কর্মীরা। এই নিয়ে চলছে বিজেপি- তৃণমূল তরজা ।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর